বশেমুরকৃবিতে কৃষিবিদ দিবস পালিত ও সায়েন্টিফিক রাইটিংকোর্স প্রশিক্ষণ শুরু
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষিবিদ দিবস পালিত হয়েছে। রোববার (১৩ ফেব্রুয়ারি) দিবসের কর্মসূচির মধ্যে ছিল আলোকসজ্জা, ‘বঙ্গবন্ধুর অবদান, কৃষিবিদ ক্লাস ওয়ান’ লেখা ব্যানারসহ আনন্দ র্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও দোয়া মাহফিল। একই দিনে বিশ্ববিদ্যালয়ে সায়েন্টিফিক রাইটিং কোর্স প্রশিক্ষণও শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়ার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কৃষিবিদ কর্মকর্তাবৃন্দের অংশগ্রহণে একটি আনন্দ র্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে আলোচনা সভায় উপাচার্য বঙ্গবন্ধু ও ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ঐতিহাসিক কৃষিবিদ দিবসের পটভূমি এবং তাৎপর্য তুলে ধরেন।
তিনি বলেন, দেশের কৃষক, কৃষিবিদ ও কৃষির সার্বিক উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অনস্বীকার্য যার ফলে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তিনি আশা প্রকাশ করে বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে কৃষির সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে ভবিষ্যৎ খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অর্জনের লক্ষ্যেও গবেষণার মাধ্যমে লাভজনক কৃষি রূপায়নে কৃষিবিদগণ নেতৃত্ব দেবে।
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর তোফায়েল আহমেদ সভাপতিত্ব করেন। এসময় ডীনবৃন্দ, পরিচালকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কৃষিবিদ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকবৃন্দের ‘সায়েন্টিফিক রাইটিং কোর্স শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সেমিনার কক্ষে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স (আইকিউএসি) সেলের পরিচালক প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক তোফায়েল আহমেদ। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করছেন ড. আবুল হাশেম।
বিশ্ববিদ্যালয়ের প্রভাষক এবং সহকারী অধ্যাপকগণকে গবেষণার পাশাপাশি ভালোমানের প্রকাশনায় আরো মনোনিবেশ করার আহবান জানান উপাচার্য। অনুষ্ঠানে আইকিউএসি এর অতিরিক্ত পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
শাফিন / জামান
বাগেরহাটের মোংলায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, অফিস ভাঙচুর
মধুখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তর অভিযানে মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ
চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার
আদমদীঘিতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
কৃষি ও পুষ্টি উন্নয়নে টুঙ্গিপাড়ায় পার্টনার কংগ্রেস
সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত
কাউনিয়ায় বিএনপি নেতা মোশাররফ হোসেন রকসির পিতার জানাজা ও দাফন সম্পন্ন
কৃষকের ৩০০ মণ ধানসহ বাংলো ঘর পুড়ে ছাই
উলিপুরে এসডিজি অর্জনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
দর্শনা থানাপাড়ায় যুবদল নেতা রিংকুর ব্যক্তিগত উদ্যোগে কলের পাড় নির্মাণ, জনসাধারণের স্বস্তি
যশোরে রিয়াজ হত্যাকাণ্ডে মামলা-পুলিশের অভিযানে প্রেপ্তার ৩
নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন
তথ্য সংগ্রহে গিয়ে বেধড়ক হামলার শিকার দুই সাংবাদিক
Link Copied