ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

উখিয়ায় রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ১৩-২-২০২২ বিকাল ৬:৪
কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরে এক রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় আহত হয়েছেন আরো দুই রোহিঙ্গা নেতা। রোববার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে  কুতুপালং ক্যাম্প-২ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা নেতা আবুল কালাম কুতুপালং শিবিরের বাসিন্দা। এ ঘটনায় আহতরা হলেন- ক্যাম্পের হেড মাঝি মো. আমিন ও সাব মাঝি মো. জাফর।
 
ওই ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার নাইমুল হক বলেন, নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে ক্যাম্পে দুই পক্ষের সংর্ঘষের ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। এ ঘটনায় পুলিশ কাজ করছে।
 
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন রোহিঙ্গা নেতা জানান, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের তিনজন মাঝিকে ধরে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে তাদের হাত-পা কুপিয়ে জখম করে। এরমধ্যে একজনের মৃত্যু হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করায় আগে থেকেই তাদের হুমকি দিয়ে আসছিল সন্ত্রাসীরা।
 
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গাজী সালাহ উদ্দিন বলেন, কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন এক রোহিঙ্গা মারা যাওয়ার খবর পাওয়া গেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

শাফিন / জামান

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা