ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

এবারো বাবা শচীনের দলে ছেলে অর্জুন


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪-২-২০২২ দুপুর ১১:২৮


গত আইপিএলের নিলামে ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের দিকে তাকিয়েছিলেন সবাই। কেউ কি তাকে কিনবে? এমন প্রশ্ন ওঠার সুযোগ না দিয়েই নিলামে প্রথম ডাকে অর্জুনকে নিয়ে নেয় তারই বাবার দল মুম্বাই ইন্ডিয়ান্স।

এবারও শচীনপুত্র দল পেয়েছেন। তাকে কিনে নিয়েছে সেই মুম্বাই ইন্ডিয়ান্সই। তবে গতবার ২০ লাখ ভিত্তিমূল্যে বিক্রি হওয়া এই অলরাউন্ডারের এবার দাম বেড়েছে।

এবার অর্জুনের ভিত্তিমূল্য ছিল ২০ লাখ রুপি। তবে ভিত্তিমূল্যে নয়, ১০ লাখ রুপি (৩০ লাখ) বেশিতে বিক্রি হয়েছেন শচীনপুত্র।

টেস্ট আর ওয়ানডে মিলিয়ে ১০০ সেঞ্চুরির অবিশ্বাস্য রেকর্ডধারী শচীন মুম্বাইয়ের ছেলে। বরাবরই ঘরের ছেলের প্রতি আগ্রহ ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের।

আইপিএলে এই দলটির হয়ে দীর্ঘদিন (২০০৮ থেকে ২০১৩ মৌসুম পর্যন্ত) খেলেন শচীন। খেলা ছাড়ার পর তাকে মেন্টর হিসেবে রেখে দেয় মুম্বাই। তার ছেলেরও ক্যারিয়ার গড়ে উঠছে একই ফ্র্যাঞ্জাইজিতে।

জামান / জামান

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে