ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

১৪ কোটি ওঠার পর দিপক চাহার বললেন, দামটা আর না উঠুক! 


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪-২-২০২২ দুপুর ১১:৩৪

দাম বেড়েই চলেছে। তাকে নিয়ে আইপিএলের মেগা নিলামে তুমুল টানাটানি। ভিত্তিমূল্য ২ কোটি রুপির দিপক চাহারকে কেনার জন্য রীতিমতো যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল চারটি ফ্রাঞ্চাইজি। শুরুতে লড়াই চলছিল সানরাইজার্স হায়দরাবাদ এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে। পরে তাকে কেনার লড়াইয়ে যোগ দেয় চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস।

শেষ পর্যন্ত বাকি তিন ফ্রাঞ্চাইজিকে হারিয়ে ১৪ কোটি রুপিতে দিপক চাহারকে কিনে নেয় চেন্নাই সুপার কিংস, তারই পুরোনো দল। হ্যাঁ, ১৪ কোটি রুপি! এত দাম শুনে দিপক নিজেই ঘাবড়ে গিয়েছিলেন। জাতীয় দলের এই তারকা নিজেই নাকি চাইছিলেন, তার দাম আর না উঠুক! আজব কথাই বটে!

রোববার নিলামের দ্বিতীয় দিন চাহার শুনিয়েছেন সেই অভিজ্ঞতার কথা। কেন চাইছিলেন দামটা আর না বাড়ুক, সেই ব্যাখ্যাও দিলেন ডানহাতি এই পেস বোলিং অলরাউন্ডার।

দিপক বলেন, ‘জাতীয় দলের জৈব সুরক্ষা বলয়ে আছি। হোটেলে নিজের ঘরে বসে নিলাম দেখছিলাম। যখন আমার দাম ১৪ কোটিতে উঠে যায়, ভাবছিলাম এর চেয়ে বেশি পাওয়া উচিত নয়। চেন্নাই সুপার কিংস যদি দরকষাকষি থেকে সরে দাঁড়াতো আমার খুব খারাপ লাগতো। আমি সিএসকের হয়েই খেলতে চেয়েছিলাম কারণ হলুদ জার্সি ছাড়া নিজেকে ভাবতে পারি না।’

সঙ্গে যোগ করেন, ‘একবার মনে হয়েছিল অনেক বেশি দাম উঠে গেছে। মনে হচ্ছিল, সিএসকের দলটাও ভালো হওয়া উচিত। ১৩ কোটি দাম উঠে যাওয়ার পরই মনে হচ্ছিল, এবার থামুক। তাহলে সিএসকে আরও কিছু ক্রিকেটার কিনতে পারবে।’

জামান / জামান

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে