ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

খাষকাউলিয়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ


চৌহালী  প্রতিনিধি photo চৌহালী প্রতিনিধি
প্রকাশিত: ১৪-২-২০২২ দুপুর ১২:২৪
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়েছে।সোমবার (১৪ ফ্রেব্রয়ারি) দুপুরে খাষকাউলিয়া  ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তারা।
 
ইউপি সচিব খায়রুল ইসলাম সবুজের সঞ্চালনায় এবং নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আ'লীগের সভাপতি আবু ছাইদ বিদ্যুতের  সভাপতিত্বে অভিষেক ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সাবেক সভাপতি আলহাজ হজরত আলী মাস্টার।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্যা বাবুল আক্তার, চৌহালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শাহাবুদ্দিন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান, খাষকাউলিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাও. আশরাফ আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ছানোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত  শিক্ষক আশরাফ আলী, ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম৷ 
 
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ইউপি সদস্য সেলিম রেজা, হাবিবুর রহমান হাবলু, শাহিনুর রহমান, রবিউল ইসলাম, আবু ছাইদ, আব্দুল আলিম, মো. আলম মোল্যা, মো. এমারত আলী, আমিনুর রশিদ এবং সংরক্ষিত নারী ইউপি সদস্য মোছা. রওশন আরা, মোছা. নুরজাহান খাতুন, মোছা. তাছলিমা খাতুনসহ নবনির্বাচিত ইউপি সদস্যগণ।
 
নবনির্বাচিত চেয়ারম্যান আবু ছাইদ বিদ্যুত বলেন, বিপুল ভোটে নির্বাচিত করায় অত্র ইউনিয়নবাসীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি পরিষদের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উপস্থিত সকলের নিকট সার্বিক সহযোগিতা কামনা করছি ।

শাফিন / জামান

কুড়িগ্রামে জেলা বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত

লাকসাম প্রেসক্লাবের ২দিন ব্যাপী আনন্দ ভ্রমন অনুষ্ঠিত

​শরণখোলায় অযত্ন-অবহেলায় শয্যাশায়ী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল

বারহাট্টায় বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু

তাড়াশে আওয়ামীলীগের ‘নৈরাজ্য’ রুখতে যুবদলের বিক্ষোভ মিছিল

নাচোলে প্রকল্পের টাকা আত্মসাতের কাহিনী প্রচার করে ইউএনও’র উপপ্রশাসনিক কর্মকর্তাকে ফাঁসানোর চেষ্টা

দেবীগঞ্জে সরকারি প্রকল্পে কমিশন বাণিজ্যের সংবাদের পর পিআইওকে বদলি

কাউনিয়ায় যুবদলের প্রতিবাদ মিছিল, অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার নেতাকর্মীরা

রাজারহাটে অটোমেটেড ফিশ ফিডার, এয়ারেটর ও সিসি ক্যামেরায় বাড়ছে মাছের উৎপাদন

টঙ্গী পূর্ব থানা যুবদলের প্রতিবাদ মিছিল : নৈরাজ্য, অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে রায়গঞ্জে স্বেচ্ছাসেবক দলের মিছিল-সমাবেশ

কুড়িগ্রামে জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহার করায় আর্থিক ভাবে লাভবান হচ্ছে কৃষক

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচারের পর সিংড়া বাস টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল