ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

ভোটারদের মাঝে বাঁধ ভাঙা আনন্দ থাকলে ও আতঙ্কে প্রার্থীরা


শিবচর প্রতিনিধি photo শিবচর প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৬-২০২১ দুপুর ১:২৬

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে মাদারীপুরের শিবচরে  ভোটারদের মাঝে বাঁধ ভাঙা আনন্দ থাকলে ও প্রার্থীদের মাঝে রয়েছে বহিরাগত  আতঙ্ক। পাশ্ববর্তী উপজেলা গুলোতে নির্বাচন না থাকাতে খুব সহজেই বিভিন্ন প্রার্থীদের পক্ষে বহিরাগতরা  নির্বাচণীয় এলাকায় প্রবেশ করে প্রচারণায় অংশ নিচ্ছে। ফলে চরম আতঙ্কে রয়েছে সীমান্তবর্তী ইউনিয়ন গুলোর প্রতিব্দন্দ্বি প্রার্থীরা। তবে বহিরাগত প্রতিরোধ সহ শত ভাগ সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ার আশ্বাস দিয়েছেন প্রশাসন। 

জানা যায়.সারা দেশে প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩৭১টি  ইউনিয়নের  প্রার্থীদের  দলীয় প্রতীক  দিলে ও  আওয়ামী লীগের দুর্গ ঘাটি হিসাবে চিহ্নিত শিবচর উপজেলার ১৩ টি ইউনিয়নে কাউকেই দলীয় প্রতীক দেয়নি আওয়ামী লীগ। নির্বাচন কমিশনের তফসীল অনুযায়ী আগামী ২১ জুন এ সকল ইউনিয়নে  নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে প্রথম বারের মত দলীয় প্রতীক না দেয়াতে শিবচরের প্রত্যেকটি ইউনিয়নে প্রতীক ছাড়াই আওয়ামীলীগের একাধিক প্রার্থী প্রতিদ্বন্দি¦তা করছে। দীর্ঘদিন পরে সকলের অংশ গ্রহণে এমন একটি নির্বাচন পেয়ে  ভোটারদের মাঝে এক ধরণের উৎসবের আমেজ বিরাজ করছে। জয়-পরাজয় যাই হউক, পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারাটাই তাঁদের মূল আনন্দ। 

এদিকে ভোটারদের মাঝে বাঁধভাঙা আনন্দ থাকলে ও  চরম আতঙ্কে রয়েছে শিবচর উপজেলার,  দক্ষিণ বহেরা তলা, নিলোখী, ভান্ডারী কান্দি, বাঁশকান্দি, শিরুয়াইল সহ সীমান্তবর্তী এলাকার বেশ কয়েক টি ইউনিয়নের প্রার্থীরা। সন্ধ্যা হলেই বিভিন্ন প্রার্থীদের পক্ষে বহিরাগতরা নির্বাচণীয় এলাকায় প্রবেশ করে। প্রচারণায় অংশ নিয়ে বিপক্ষের প্রার্থীদের ভোটারদের ভয়ভীতি প্রদান করছে বলে অভিযোগ রয়েছে একাধিক প্রার্থীদের। 

শিবচর উপজেলা নির্বাচন অফিসার হারুন অর রশিদ জানান, ইতিমধ্যেই নির্বাচণীয় সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। আইন শৃঙ্খলাবাহীর সহযোগীতা পেলে অবাধ ও সুষ্ঠু  একটি নির্বাচণ উপহার দিতে পারবো।

মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তাফা রাসেল বলেন, ‘আমরা ইতিমধ্যে প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা করেছি। নির্বাচন উপলক্ষে কেউ যেন সহিংসতা করতে না পারে সে লক্ষে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে। তবে বহিরাগত প্রবেশের বিষয়ে কোন প্রার্থীর পক্ষ থেকে এখনো কোন অভিযোগ পাইনি। মাঠে আমাদের গোয়েন্দা সংস্থার সদস্যরা রয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানায়, শিবচরে ১৩ টি ইউনিয়নের ১ লক্ষ ৭১ হাজার ২শত পঁচিশ টি ভোট রয়েছে । বিশাল এই ভোটের  বিপক্ষে ৭৭জন চেয়ারম্যান প্রার্থী সহ  ১১৬জন  মহিলা সদস্য  এবং   পুরুষ সদস্য  ৪১৭ জন সহ মোট ৬১০জন প্রার্থী ভোটের মাঠে প্রতিযোগীতা করছেন।  ১১৭ টি ভোট কেন্দ্রের ৬৪৮ বুথের মাধ্যমে ২১ জুন সকাল ৮ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলবে।‘

এমএসএম / এমএসএম

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত

তালায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বিএনপি নেতারা ক্ষুব্ধ