সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
গাইবান্ধার সুন্দরগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে নবাগত ওসি মোঃ তৌহিদুজ্জামান মতবিনিময় করেন।সোমবার (১৪ ফেব্রুয়ারী) দুপুর এক টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি মোশাররফ হোসেন বুলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদের সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এরআগে প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান।মতবিনিময় সভায় নবাগত ওসি তৌহিদুজ্জামান উপজেলার আইন শৃঙ্খলা বজায় রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, পুলিশ ও সাংবাদিক একে অপরের সমান্ততরাল। সাংবাদিকরা তথ্য নির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশ ও সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করছেন। পুলিশের পাশাপাশি সাংবাদিকরাও অপরাধ নির্মূলে ভূমিকা পালন করেন। সাংবাদিক এবং পুলিশের কাজ আলাদা হলেও উদ্দেশ্য এক। তিনি মাদক, জুয়া বাল্যবিয়ে রোধসহ সকল অপরাধ নির্মূলে সাংবাদিকরা থানা পুলিশকে সহায়তা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় প্রেসক্লাবের কার্যকরী কমিটি ও সাধারণ পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।
শাফিন / শাফিন
সাভারে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য
অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷
পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর
ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান
বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি
নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ
দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর
নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে
বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি
বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল
পেকুয়ায় পুলিশের অভিযান, ইয়াবা-টাকাসহ আটক ২
Link Copied