ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

পাওনা টাকা ফেরত চাওয়ায় হাতুড়িপেটায় পায়ের হাড় ভেঙে দিল যুবক


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১৬-২-২০২২ দুপুর ১২:২২
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় পাওনা টাকা ফেরত চাইতে গেলে পাওনাদারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পায়ের হাড় ভেঙে দিয়েছে দেনাদারের জামাতা। গত সোমবার রাতে কোনাবাড়ীর জরুন এলাকার জনৈক ইব্রাহিমের পাঁচতলা বাড়ির তৃতীয় তলার একটি ফ্লাটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোনাবাড়ী থানায় মামলা দায়েরর পর অভিযুক্ত রাকিব হোসেনকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। সে ময়মনসিংহ জেলার ফুলপুর থানার ফতেহপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। রাকিব কোনাবাড়ীর জরুন এলাকার জনৈক সোহরাবের বাড়িতে ভাড়া থেকে পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন।
 
মামলা সূত্রে জানা যায়, বাদী আল আমিন এবং তার ভাই ভিকটিম কবির হোসেন জরুন এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি কারখানায় চাকরি করেন। একই এলাকায় বসবাস করার সুবাদে তাদের কাছ থেকে অভিযুক্ত রাকিব হোসেনের শাশুড়ি পেয়ারা বেগম (৪০) সাড়ে ১২ হাজার টাকা ধার নেন। দীর্ঘদিন হয়ে গেলেও টাকা ফেরত না দেয়ায় গত ১২ ফেব্রুয়ারি রাতে ধার নেয়া টাকা ফেরত চাইতে ভিকটিম কবির হোসেন পেয়ারা বেগমের বাসায় যান। এ সময় পেয়ারা বেগমের জামাতা রাকিব হোসেন ক্ষিপ্ত হয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে কবিরের শরীরের বিভিন্ন অংশে নিলাফুলা জখম ও বাম পায়ের হাঁটুর নিচের হাড় ভেঙে ফেলে। পরে ভিকটিমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত রাকিব পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর থানায় মামলা দায়ের করা হয়। 
 
স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত রাকিব কোনাবাড়ী এলাকায় বিভিন্ন সময় অসহায় মানুষকে হয়রানি করত। পুলিশের ভয় দেখিয়ে টাকা আদায়সহ নানা অপকর্ম করে বেড়াত। রাকিবকে আটকের খবরে এলাকায় উল্লাস করে মিষ্টি খাওয়াচ্ছেন অনেকে।
 
এ বিষয়ে কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক জানান, মামলা দায়েরের পর জরুন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত রাকিবকে গ্রেফতার করে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শাফিন / জামান

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার