গজারিয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ
মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গজারিয়া প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি মুন্সীগঞ্জ-৩ আসনের সাংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, গজারিয়া থানা অফিসার ইনচার্জ মো. রইছ উদ্দিন, ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি, গজারিয়া সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা ইয়াসমিন সুলতানা, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম মহসিন চৌধুরী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আসাদুল ইসলাম।
উপস্থিত ছিলেন- বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান, ভবেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাহিদ মো. লিটন, ইমামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজজ্জামান জিতু খান, টেঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুল হাসান ফরাজীসহ রাজনৈতিক নেত্রীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শাফিন / জামান
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ