ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

অসুস্থ বীর মুক্তিযোদ্ধা আসাদ আলীর সরকারিভাবে চিকিৎসা করানোর দাবি


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১৬-২-২০২২ দুপুর ২:৫২

তানোর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তানোর আব্দুল করিম সরকার সরকারি কলেজের অবসরপ্রাপ্ত নৈশপ্রহরী আসাদ আলীকে (৬৬) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২০৫ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর বেডে ভর্তি করা হয়েছে। তিনি তানোর পৌর এলাকার পরানপুকুর গ্রামে স্থায়ী বাসিন্দা (উপজেলা ক্যাম্পাসের পশ্চিমে)।

গতকাল মঙ্গলবার দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত রোববার রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব হয় তার। সোমবার বেলা ১১টার দিকে তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে ইসিজি করার জন্য হাসপাতালের বাইরের একটি ক্লিনিকে পাঠান। স্থানীয় ক্লিনিক থেকে ইসিজি করে রিপোর্ট দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দিলেও ভর্তি এবং কোনো ছাড়পত্র দেননি। 

গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপালে ভর্তি করা হয়। ভর্তির পর এই বীর মুক্তিযোদ্ধার কাছে সরকারি হাসপাতালেও টাকার রিসিভ দিয়ে ইসিজি করা হয়েছে। কিন্তু আজ বুধবার রিপোর্ট পাওয়া যাবে। 

তানোরে করা ইসিজি রিপোর্টে বলা হয়েছে, হার্টজনিত রোগ ধরা পড়েছে। জাতীর শ্রেষ্ঠ সন্তান এই বীর মুক্তিযোদ্ধা অসহায়-দরিদ্র আসাদ আলীর চিকিৎসার জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছে তার পরিবার। 

বীর মুক্তিযোদ্ধা আসাদ আলী জীবনবাজি রেখে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছেন বলেই আমরা পেয়েছি ডিজিটাল বাংলাদেশ। এই উন্নত বাংলাদেশের যোদ্ধারা কেন সরকারি চিকিৎসাসেবা পাবেন ‍না? এই বীরদের সরকারি অনুদান দেয়া হচ্ছে কিন্তু (তাদের) সকল মুক্তিযোদ্ধাকে কি সরকার ফ্রি চিকিৎসা করাতে পারে না- ‍এমন প্রশ্ন স্থানীয়দের।

শাফিন / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন