বোয়ালমারীতে চোরাই ইজিবাইক কারখানায় অভিযান, আটক ৬
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ইজিবাইকের চোরাই কারখানায় অভিযান চালিয়ে ৬টি ইজিবাইক উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর শহরের বিভিন্ন স্থান থেকে সম্প্রতি একাধিক ইজিবাইক চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীরা কোতোয়ালি থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারীর সাতৈর বাজার গোরস্থানের সামনে অবস্থিত ‘মা মটরস এন্ড অটোমোবাইল ওয়ার্কসপ’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটি মো. ইলিয়াস হোসেনের মালিকানাধীন বলে জানা গেছে। অভিযানকালে দোকান থেকে ৬টি ইজিবাইক উদ্ধার করা হয়। পাশাপাশি একাধিক ইজিবাইকের চ্যাসিস, মোটর, ব্যাটারি ও বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরি করা ইজিবাইকগুলো সেখানে এনে খুলে যন্ত্রাংশ আলাদাভাবে বিক্রি করা হতো। একই সঙ্গে চোরাই যন্ত্রাংশ ব্যবহার করে ইজিবাইক তৈরি করেও বাজারজাত করা হতো বলে সন্দেহ করছে পুলিশ। আটক ব্যক্তিদের নাম পুলিশ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি।
উপ-পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, “৬টি ইজিবাইক ও বিপুল পরিমাণ ইজিবাইকের যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, “কোতোয়ালি থানায় ইজিবাইক চুরির অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ও ডিবি যৌথভাবে অভিযান পরিচালনা করেছে। আমরা তাদের সহায়তা করেছি।”
এমএসএম / এমএসএম
বাঁশখালীতে জোরপূর্বক ঘরদখলে বাধা দেয়াতে ঘরের মালিককে কুপিয়ে রক্তাক্ত
বাউফলে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
শ্রীপুরে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়াবাসহ গ্রেফতার
টুঙ্গিপাড়ায় জনসেবায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি: ৮ প্রশাসনিক কর্মকর্তা পেলেন সম্মাননা স্মারক
বোয়ালমারীতে ইজিবাইক মেরামত কারখানায় অভিযান, চোরাই গাড়ী সহ আটক ৬
কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগরে সন্ত্রাসী শরিফ কাইগি গ্রেফতার
রেললাইন প্রকল্পে ক্ষতিগ্রস্ত; এলাকাবাসীর অর্থায়নে দুই কিলোমিটার রাস্তা সংস্কার
ক্ষেতলালে ২৭ কেজি গাঁজা উদ্ধার, আটক ২
গোপন সূত্রের অভিযানে প্লাস্টিকের জুতার ভেতরে মিলল ইয়াবা, ২৯৭০ পিসসহ গ্রেফতার কারবারি
সারিয়াকান্দিতে লুডু খেলাকে কেন্দ্র করে বৃদ্ধ কৃষককে পিটিয়ে হত্যা
শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের হাতে ঝাড়ু, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
শিবচরের নবনির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত