ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

বারহাট্টায় ধর্ষকের গ্রেফতার দাবিতে মানববন্ধন


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২৩-২-২০২৬ বিকাল ৭:৪৪

ধর্ষক বাইরে কেন? প্রশাসন জবাব চাই স্লোগানে নেত্রকোনার বারহাট্টায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ধর্ষক কিবরিয়া (২৪) কে গ্রেফতার ও ভুক্তভোগী কিশোরীর শিশু সন্তানের দায়িত্ব রাষ্ট্রকে গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বারহাট্টা প্রেসক্লাবের সামনে (২৩ ফেব্রুয়ারি) সোমবার সকাল ১১টায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ ও ধর্ষিতার বাচ্চা প্রসবের ঘটনায় ধর্ষককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ধর্ষিতার নবজাতকের পিতৃ পরিচয় দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে বারহাট্টার সচেতন নাগরিক সমাজ।
মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ নারী প্রগতি সংঘের শাখা ব্যবস্থাপক (বারহাট্টা উপজেলা) সুরজিত ভৌমিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বারহাট্টা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আলতাবুর রহমান (হানিফ), বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন (জাসাস) এর বারহাট্টা উপজেলা শাখার সাধারণ সম্পাদক অলি উল্লাহ রায়হান, বারহাট্টা ইউনিয়ন ইয়ুথ গ্রুপের সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জু, ছালিপুরা গন্ধরাজ নারী সমিতির সভাপতি সাবিকুন্নাহার মনিসহ এলাকার সচেতন সমাজের নাগরিকবৃন্দ। মানববন্ধনে বক্তারা ধর্ষণ মামলার প্রধান আসামি ধর্ষক কিবরিয়াকে অবিলম্বে গ্রেফতার এবং ধর্ষিতা ও তার নবজাতকের ঠাঁই করে দেওয়ার জন্য উপজেলা প্রশাসনের কাছে দাবি জানান। এসময় বাংলাদেশ নারী প্রগতি সংঘের শাখা ব্যবস্থাপক (বারহাট্টা উপজেলা) সুরজিত ভৌমিক বলেন, আমরা আজ এখানে মানববন্ধনের আয়োজন করেছি ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি এবং  ধর্ষিতা ও তার নবজাতকের মাথা গুজার ঠাঁই করে দেওয়ার দাবীতে। আমি পুলিশ প্রশাসনসহ গোয়েন্দা সংস্থা থেকে শুরু যত সোর্স আছে সবার কাছে অনুরোধ করবো ধর্ষক কিবরিয়াকে যেনো দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করা হয়।

এমএসএম / এমএসএম

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা