ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

কমলগঞ্জে ইমামের উপর মামলা প্রত্যাহারে এলাকাবাসীর সংবাদ সম্মেলন


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ১৮-৬-২০২১ দুপুর ৪:৫৬
মিথ্যা ও বানোয়াট মামলায় রহস্যজনক ভাবে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার নছরতপুর জামে মসজিদের ইমাম মাওলানা মো: শফিউল ইসলামকে পুলিশ আটক করেছে বলে দাবি করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা নছরতপুর জামে মসজিদ প্রাঙ্গনে আয়োজিত এক সংম্মেলনে এ দাবী করেন মসজিদ কমিটি।
সংবাদ সম্মেলনে মসজিদ কমিটির পক্ষে লিখিত বক্তব্যে প্রভাষক নজরুল ইসলাম বলেন, কমলগঞ্জ পৌর এলাকার নছরতপুর জামে মসজিদের ইমাম মো. শফিউল আলমের বিরোদ্ধে গত ১৬ জুন একটি বিষয়কে কেন্দ্র করে মিথ্যা মামলা দায়ের করেন নছরতপুর গ্রামের আব্দুস সালাম। সুষ্ট তদন্ত ছাড়াই দ্রুত সময়ের মধ্যে পুলিশ ইমামকে আটক করে আদালতে সোর্পদ করে। ষড়যন্ত্রমূলক ভাবে ইমাম এর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করা হলেও পুলিশ মসজিদ কমিটির কারো সাথে কোনো কথা না বলেই আটক করে নিয়ে যায়। মাওলানা মো. শফিউল ইসলাম প্রায় ৫ বছর যাবৎ ধরে মসজিদে ইমামতি করে আসছেন। তিনি অত্যন্ত ধার্মিক সহজ সরল ব্যক্তি হিসাবে এলাকায় পরিচিত। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মসজিদ কমিটির সভাপতি নজরুল ইসলাম হিরা বলেন, মসজিদে শিশু নির্যাতনের কনো ঘটনা তিনি বা তার কমিটির জানা নেই। তারা এ বিষয়ে সুষ্ট তদন্তের মাধ্যমে ইমামের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহার করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান। 
 
উল্লেখ্য যে, গত  ১৬ জুন কমলগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড নছরতপুর  গ্রামে অবস্থিত নছরতপুর জামে মসজিদ ইমাম মাওলানা  মো: শফিউল ইসলাম এক শিশুকে নির্যাতনের অভিযোগে আটক করে পুলিশ।

এমএসএম / এমএসএম

সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল

ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের নতুন সভাপতি শরীফ

বালাগঞ্জে ওপেন হাউজ ডে'র পরের দিন, বিভিন্ন মামলায় গ্রেফতার ৬ আসামী

দেশকে পরনির্ভরশীল হতে দিবো নাঃ ফারজানা শারমিন পুতুল

চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট, গ্যাস না পেয়ে সড়ক অবরোধ

মোহনগঞ্জ-তেতুলিয়া বেহাল সড়কে দুর্ভোগ চরমে

‎নিরাপদ খাদ্য সুনিশ্চিতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করতে হবে: জয়পুরহাটে প্রতিমন্ত্রী আব্দুল বারী

ধুনটে ধান ব্যবসায়ীদের দখলে মথুরাপুর হাট, যানজট চরমে

মুরাদনগরে ডাক্তারকে ‘ম্যাডাম-স্যার’ না বললেই রোগীদের পোহাতে হয় ভোগান্তি

নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের মাসিক সভা ও বনভোজন-সাংবাদিকদের মিলনমেলায় মুখর উজিরপুর দরগা

রায়গঞ্জে চালকলের লাইসেন্স-বরাদ্দে অনিয়মের অভিযোগ দিয়ে হুমকির মুখে পরিবেশ কর্মী

রাজস্থলীতে দীর্ঘ দিন ভোগান্তি যাত্রী সেবায় চালু হলো পিক-আপ সার্ভিস গাড়ি

নোয়াখালীতে হাঁটু পানিতে দাঁড়িয়ে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন