ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

শপথ নিলেন মিশা-জায়েদ প্যানেলের অঞ্জনা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬-২-২০২২ রাত ৮:৩

মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন অভিনেত্রী অঞ্জনা। তিনি কার্যকরী সদস্য পদে জয়ী হয়েছেন। তিনি শপথ নিয়েছেন। তাকে শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন শপথ পড়িয়েছেন। আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএফডিসির শিল্পী সমিতির সামনের বাগানে শপথ নেন অঞ্জনা। তাকে শপথ পড়ানোর সময় উপস্থিত ছিলেন- নিপুণ, ফেরদৌস, কেয়া, জেসমিনসহ অনেকে।

শপথ নেয়ার পর অঞ্জনা বলেন, শিল্পীরা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। সে কারণে শপথ নিয়েছি। এটা একেবারে আমার ব্যক্তিগত ইচ্ছা।

ইলিয়াস কাঞ্চন বলেন, আমরা চাই সবাই মিলে সমিতিকে চাঙ্গা রাখব। সবাই মিলে কাজ করব সমিতির উন্নয়নে। যারা এখনো শপথ নেননি আশা করি তারাও দ্রুত আসবেন। তাদের নিয়ে এক সপ্তাহের মধ্যেই কার্যকরী সভা করতে চাই। আমাদের কার্যকরী সভায় টানা তিন দিন কোনো যৌক্তিক কারণ ছাড়া উপস্থিত না হলে তার পদ বাতিল হবে।

জামান / জামান

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...