ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

গোবিন্দগঞ্জের অবৈধ ৬ ইটভাটায় ৩৬ লাখ টাকা জরিমানা


গোবিন্দগঞ্জ প্রতিনিধি photo গোবিন্দগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬-২-২০২২ রাত ৮:৩০

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধ ৬টি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ অভিযানে ৩৬ ল‍াখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব মাহমুদ মিঠুনের নেতৃত্বে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের সার্বিক সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (১৬ ফেব্রয়ারি) দুপুর হতে গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত অবৈধ ইটভাটা বন্ধে কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা  প্রশাসক কর্তৃক অনুমোদন না থাকায় ৫ ইটভাটা থেকে ৩৬ লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়।

যেসব ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে সেগুলোর মালিক হলেন- আজাত মিয়া, আঙ্গুর হোসেন, বুলু মিয়া, শাহ-আলম ও সাদ্দাত হোসেন। এছাড়াও ফায়ার সার্ভিসের সহায়তায় তিনটি ইটভাটা আংশিক ভেঙে দেয়া ও ভাটার আগুন নিভিয়ে দেয়া হয়েছে এবং তাদের ভাটা না চালানোর জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এস এম বিক্সিসের মালিক মো. শাহাজাহান আলীর বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে বলে জানায় যায়।

এ সময় উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. মিজানুর রহমান, সহকারী পরিচালক মো. রাইহান হোসেন, গাইবান্ধা জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. এনামুল হক প্রমুখ।

এমএসএম / জামান

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান