চট্টগ্রামে পৃথক সড়ক দুঘর্টনায় নিহত ৫ : আহত ১৬
চট্টগ্রামের পৃথক সড়ক দুঘর্টনায় নারী-পুরুষ ও শিশুসহ ৫ জন নিহত ও ১৬ জন আহত হয়েছে। শুক্রবার (১৮ জুন) দুপুর ১২টায় ইপিডেজ স্টিলমিল বাজার এলাকায় ও বিকেল সোয়া ৩টার দিকে কর্ণফুলী শিকলবাহা কলেজবাজার এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক কর্ণফুলী উপজেলার শিলকবাহা কলেজ বাজার এলাকায় যাত্রীবাহী দুটি বাস ও একটি সিএনজির ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত ও ১৬ জন আহত হয়। কর্ণফুলী থানা পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করে। সড়ক দুর্ঘনায় নিহত নুরুল আবছার (৪৮) পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের দক্ষিণ মালিয়ারার নুরুল আমিনের ছেলে এবং অপর নিহত অজ্ঞাত ১৯ বছর বয়সী এক যুবক।
এতে ১৬ যাত্রী আহত হন। আহতরা হলেন- ডেইজি সর্দার (৩৫), রুবেল (৩২), সুমন দে (২৮), সুমন চৌধুরী (৩০), রিটন দেব (৪৫), রহমত আলী (৪৫), পিল্টু দাশ (৩০), কবির বিশ্বাস (৫০), বেলাল (৩৭), মুজিবুল হক (৫৫), ইরফান (২৩), রিজিয়া বেগম (৩৫), সোহাগ মিয়া (৩২), মো. ইদ্রিসকে (৫০) এবং অজ্ঞাত পরিচয়ের ৩২ ও ২৫ বছর বয়সী ২ জন পুরুষ। তারা চমেক হাসপাতলে চিকিৎসাধীন বলে নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের এএসআই আলাউদ্দিন।
এ ব্যাপারে সিএমপির কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলীর শিকলবাহা ইউপির কলেজবাজার এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনের সামনে বিআরটিসির বাস, লোকাল বাস ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। একটি সিএনজি অটোরিকশাকে সাইড দিতে গেলে দ্রুতগতির বিআরটিসি বাসটি উল্টোপথে চলে আসে। এতে আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। এ সময় নারী, পুরুষ, শিশুসহ অন্তত ১৬ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পাঠানো হয়। এরমধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
অপরদিকে, চট্টগ্রামের ইপিজেড থানাধীন স্টিলমিল বাজার এলাকায় বাসচাপায় শিশুসহ ৩ জন নিহত হয়েছে। শুক্রবার দুপুর ১২টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- আরফা বেগম (৪৫), তার ভাতিজি আয়শা আকতার মিম (৮) ও পথচারী রেজাউল করিম (২৪)।
বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার পরিদর্শক রিয়াজ উদ্দিন চৌধুরী। তিনি জানান, স্টিলমিল বাজার এলাকা থেকে বাসটি ইপিজেডের দিকে আসার সময় একটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। এ ঘটনায় বাস ও চালককে আটক করা হয়েছে।
এমএসএম / জামান
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান
কুষ্টিয়ার বারখাদায় বিডিএস জরিপে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্তের আশ্বাস
Link Copied