ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ওপেনিংয়ে নামবেন শুনেই খুশি হয়ে যান নারাইন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-২-২০২২ দুপুর ১১:২৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগে বুধবার রাত ছিল সুনীল নারাইনের। তার ব্যাটিং তাণ্ডবে বিপিএল ফাইনালের টিকিট পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মাত্র ১৩ বলে হাফ সেঞ্চুরি, যা বিপিএল ইতিহাসে রেকর্ড। এতো কম বল খেলে এর আগে কেউই পঞ্চাশ রানের মাইলফলক ছুঁতে পারেননি। ১৬ বলে ৫৭ রানের রানের বিধ্বংসী ইনিংসটি সাজান ৫টি চার ও ৬টি ছয়ের মারে। তার ব্যাটিংয়ের স্ট্রাইক রেট ৩৫৬.২৫!

অথচ সম্প্রতি ব্যাট হাতে একেবারেই ছন্দে ছিলেন না নারাইন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ওপেনিংয়েই দেখা যায় তাকে। তবে অফ ফর্মের কারণে এদানিং নিচের দিকেই ব্যাট করতে হচ্ছে। এবারের বিপিএলে প্রথমবারের মতো ওপেন করতে নেমেই রেকর্ড বইয়ে তোলপাড় ধরান এই ক্যারিবীয় ক্রিকেটার। ঝড়ো ব্যাটিংয়ে দলকে ম্যাচ জিতিয়ে নারাইন জানালেন, ওপেনিংয়ে নামবেন শুনেই খুশি হয়ে যান তিনি।

বুধবার রাতে ম্যাচ সেরার পুরস্কার হাতে নিয়ে নারাইন বলছিলেন, ‘না, পরিকল্পনা ছিল না। তবে যখন ওপেনিং করার কথা বলা হল তখন খুশিই হয়েছিলাম। জানতাম ভালো শুরু পেলে ম্যাচ সহজ হয়ে যাবে। আমি মনে করি উইকেট ব্যাটিংয়ের জন্য অনেক ভালো ছিল। স্পিন খুব বেশি ধরেনি। বিশেষ করে নতুন বল খুব ভালোভাবে ব্যাটে আসছিল।’ 

নারাইনের ব্যাটে চড়ে ফাইনালে কুমিল্লা। আগামী ১৮ ফেব্রুয়ারি হতে যাওয়া মেগা ফাইনালে তাদের প্রতিপক্ষে ফরচুন বরিশাল। 

এ ম্যাচ জয়ের পর ফাইনাল প্রসঙ্গে নারাইন বলেন, ‘দলের জয়ই বেশি গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত আমাদের দলের অন্যতম সেরা পারফরম্যান্স এটা। দেখা যাক ফাইনালে কী হয়!’

শাফিন / শাফিন

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান