হুররে মজা
আগের মতোন স্কুলে ফের
তোমার সাথে যাব,
দুপুর বেলা টিফিন হলেই
মায়ের হাতে খাব।
হল্লা করেই কাটবে সময়
মন দেব ফের পাঠে,
বিকেল বেলার নিকেল আলো
ডাকবে আমায় মাঠে।
বাচ্চু নুরুল রাতুল বিকাশ
রিচার্ড মনির এলে,
কাটবে বিকেল মজায় মজায়
নানান খেলা খেলে।
হুররে মজা স্কুলে ফের
আসব যাব রোজ,
এমন মজার খবর দিল
আজ ভোরে আফরোজ।
সাদিক পলাশ / সাদিক পলাশ
‘নজরুল বর্ষ: কেবল একটি বর্ষপঞ্জি নয় মানবিক মূল্যবোধের পুনর্জাগরণের আন্দোলন’
`নজরুল জাতীয় জীবনের এক অনন্য আলোকবর্তিকা—সাবেক রাষ্ট্রদূত ও নজরুল একাডেমির সভাপতি মসউদ মান্নান''
‘দুঃখ ভাঙার রূপকথা’ সুলেখা আক্তার সান্তা
‘শরৎ এলো’
‘ঘুরে দাঁড়ানো’
‘ক্ষুধার্থের সমীকরণ’
‘ভাগ’
‘দায়িত্বের বৃক্ষ’ আলিফা তাবাচ্ছুম শিখা
`কিছু স্মৃতি শব্দ চায় না' মুহাম্মদ আকাশ মিয়া
প্রিয় রাসুল ( সা:)
“পাখির বাড়ি” সুলেখা আক্তার শান্তা
“বাইপাস” হিলারী হিটলার আভী
“ইলিশ” প্রদীপ সেন
Link Copied