ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

দৌলতপুর উপজেলার কল্যাণপুর চরদিয়ার পাক দরবার শরীফের লুটকৃত চোরাই মালামাল উদ্ধার


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১৭-২-২০২২ দুপুর ৩:৪৩
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কল্যাণপুর চরদিয়ার পাক দরবার শরীফে ভাংচুর ও অগ্নিসংযোগ করে লুটকৃত মূল্যবান মালামাল আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) জনৈক মুল্লুক ওরফে মুল্লিক ডাকাতের বাড়ি থেকে উদ্ধার হওয়ার সংবাদ পাওয়া গেছে। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ এসএম জাবীদ হাসানের নির্দেশে দৌলতপুর থানা পুলিশের একটি টিম আজ দুপুর ১টার দিকে মালামাল উদ্ধার করে হেফাজতে নেয়। চোরাই মালামাল উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দরবারের সন্নিকটে মুল্লুক ডাকাত চোরাই মালামাল নিজের দখলে রেখেছিল বলে জানা যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে কৌশলে গা ঢাকা দেয় সে। 
 
উল্লেখ্য, অনিবার্য কারণে দরবার শরীফটি সাময়িকভাবে জনশূন্য হয়ে পড়ার সুযোগ নিয়ে মুল্লুক, বজু, জাকিরের নেতৃত্বে এলাকার সুযোগসন্ধানী একদল দুর্বৃত্তের নজর পড়ে দরবারের মূল্যবান মালামালগুলোর দিকে। তারা উপর্যুপরি ১০ থেকে ১২ বার দরবারে হামলা ও অগ্নিসংযোগ এবং ভাংচুরের মাধ্যমে লোহার গ্রিল, বৈদ্যুতিক সরঞ্জাম, টিনের চাল, শত শত পিলার উপড়ে ফেলাসহ অন্যান্য মালামাল চুরি করে অজ্ঞাত স্থানে সরিয়ে নেয়। সর্বশেষ ভাংচুরের ঘটনায় দরবারের মালিকানার মূল্যবান জিনিসপত্র বা মালামাল মুল্লুক ডাকাত তার দখলে নিয়ে বাড়ির আঙ্গিনায় গোপনে সংরক্ষণ করে। গোপন সূত্রে সংবাদ পেয়ে দৌলতপুর থানা পুলিশ অভিযান চালিয়ে আজ কিছু মালামাল উদ্ধারে সক্ষম হয়।
 
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ এসএম জাবীদ হাসান সংবাদমাধ্যমের কাছে দরবারের চোরাই মালামাল উদ্ধারের সত্যতা স্বীকার করেন। তবে এ ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

শাফিন / জামান

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া