কুষ্টিয়ায় আ’লীগ নেতাকে গুলি করে হত্যা
কুষ্টিয়ার ভেড়ামারায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিদ্দিক মণ্ডল (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার চাদগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চাদগ্রামের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সিদ্দিক মণ্ডল ভেড়ামারা উপজেলার চাদগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চাদগ্রামের মধ্যপাড়া এলাকার মৃত ওমর আলী মণ্ডলের ছেলে। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। আহত বাদশা মণ্ডল, ইউনুস, খালেক, কোব্বাত মণ্ডল নিহতের আপন ভাই। আহত বাদশা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এবং অন্যরা ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টার দিকে চাদগ্রাম মধ্যপাড়া মাঠে নিহতের ছোট ভাই বাদশা ঘাস কাটতে যান। এ সময় মাঠে বাদশাকে একা পেয়ে চাদগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল হাফিজ তপনের নেতৃত্বে ৫০-৬০ জনের একটি দল রামদা, ছুরি, অস্ত্রসহ লাঠিসোটা দিয়ে হামলা করে। এ ঘটনায় বড় ভাই সিদ্দিক মণ্ডলসহ অন্যরা তাকে বাঁচাতে এগিয়ে যান। এ সময় তাদের মারধর করা হয়। গুলিতে নিহত হন সিদ্দিক।
নিহতের ভাগ্নি শরিফুল ইসলাম বলেন, চেয়ারম্যানের লোকজন গুলি করে আমার মামাকে হত্যা করেছে। আমি হত্যাকারীদের বিচার চাই।
নিহতের স্বজন আফফান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিদ্দিক মণ্ডলকে হত্যা করা হয়েছে। তারা জাসদের রাজনীতি করে এবং তপন চেয়ারম্যানের লোক।
চাদগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা যুব জোটের সভাপতি ও ইউনিয়ন জাসদের সভাপতি মো. আব্দুল হাফিজ তপন বলেন, আমার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে। তাদের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। স্থানীয়ভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। সেটি ওই গ্রামের পুরাতন ব্যাপার।
বিষয়টি নিশ্চিত করে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, দুই গ্রুপের পাল্টাপাল্টি বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। বেশ আগে থেকেই দুই গ্রুপের মধ্যে কোন্দল চলছিল। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে সিদ্দিক মণ্ডল নিহত হয়েছেন। মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। অপরাধীদের কাউকে ছাড় দেয়া হবে না। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনো মামলা হয়নি।
এমএসএম / জামান
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা
পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি
Link Copied