ঢাকা শুক্রবার, ১ মে, ২০২৬

বসন্তপুরে প্রাচীন স্থাপত্য নিদর্শন আবিষ্কার করল কুবির প্রত্নতত্ত্ব বিভাগ


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮-২-২০২২ দুপুর ৪:২২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. মুর্শেদ রায়হানের নেতৃত্বে কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের বসন্তপুর নামক গ্রামে প্রাচীন স্থাপত্য নিদর্শন আবিষ্কার করেছে প্রত্নতত্ত্ব বিভাগের একদল শিক্ষার্থী। গত মঙ্গলবার তারা প্রত্নতাত্ত্বিক নিদর্শন অনুসন্ধানের জন্য পাঁচথুবি ইউনিয়নে যান এবং এই প্রাচীন স্থাপত্য নিদর্শন আবিষ্কার করেন। 

আবিষ্কৃত প্রাচীন স্থাপত্য নিদর্শন সম্পর্কে প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. মুর্শেদ রায়হান বলেন, বর্তমান অনুসন্ধানে পাঁচথুবির বসন্তপুর গ্রামে ইটের নির্মিত একটি প্রাচীন স্থাপনা আবিষ্কার করেছি আমরা। সারফেস স্ক্র্যাপিং করে আমরা একটি স্থাপত্যের তিনটি বাহুর চিহ্ন শনাক্ত করতে সক্ষম হয়েছি। স্থাপত্যে ২৫ বর্গ সেন্টিমিটার আকৃতির বর্গাকৃতির ইট ব্যবহার করা হয়েছে। স্থাপত্যটির ব্যবহার ও ধরন সুনির্দিষ্টভাবে বোঝা না গেলেও এটি নিশ্চিত হওয়া গেছে যে, স্থাপত্যটি একটি বড় স্থাপত্য কমপ্লেক্সের অংশ। 

তিনি আরো বলেন, প্রত্নস্থল সম্পর্কে স্থানীয় জনগণের সঠিক ধারণা না থাকা এবং অপরিকল্পিত খোঁড়াখুঁড়ির কারণে বা বিভিন্ন প্রয়োজনে প্রত্নস্থলের মাটি কেটে নেয়া এবং প্রত্নস্থলে বৃক্ষরোপণের ফলে কালের সাক্ষী গুরুত্বপূর্ণ প্রত্নস্থলগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রত্নস্থানের সুরক্ষায় প্রয়োজন স্থানীয় জনসচেতনতা তৈরির পাশাপাশি জনসম্পৃক্ততা। এর জন্য আমরা গবেষণা এলাকায় জনপ্রত্নতাত্ত্বিক কার্যক্রম পরিচালনা করছি। আবিষ্কৃত প্রত্নস্থলসমূহের সুরক্ষায় চিহ্নিত প্রত্নস্থানসমূহকে সংরক্ষিত পুরাকীর্তি তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ভূমিকা গ্রহণ জরুরি। নতুন আবিষ্কৃত প্রত্নস্থল এবং এর সুরক্ষার প্রয়োজনীয়তা উল্লেখ করে আমরা ইতোমধ্যে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে পত্র প্রেরণ করেছি। 

এ প্রাচীন নিদর্শন আবিষ্কার করা দলের শিক্ষার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ১৩তম আর্বতনের রাকিব মোল্লা, জাবেদ ওমর জিদান ও শরীফা ইসলাম নিশাত এবং বিশ্ববিদ্যালয়ের ১৪তম আর্বতনের সজীব আহম্মেদ রিমন, মোফাজ্জল হোসাইন মুজাহিদ, আবদুল্লাহ আল কাউসার ও ইসরাত জাহান যেদনি।

প্রাচীন স্থাপত্য নিদর্শন আবিষ্কার সম্পর্কে প্রত্নতত্ত্ব বিভাগের ১৪তম আবর্তনের শিক্ষার্থী আবদুল্লাহ আল কাউসার বলেন, প্রত্নতত্ত্ব বিষয়ে পড়ার সুবাদে আমি বিভিন্ন আবিষ্কারের কথা পড়েছি, শুনেছি। এই প্রথম প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কারের অংশ হতে পেরে খুবই ভালো লাগছে। আমরা স্যারের নেতৃত্বে পাঁচথুবি ইউনিয়নে যাই প্রত্নতাত্ত্বিক নির্দশন অনুসন্ধানের জন্য। প্রত্নতাত্ত্বিক নির্দশন অনুসন্ধান করার সময় বসন্তপুরে প্রাচীন ইট দেখতে পাই এবং সারফেস স্ক্র্যাপিং করে সেখানে প্রাচীন স্থাপত্য নিদর্শন আবিষ্কার করতে সক্ষম হই।  

উল্লেখ্য, স্থানীয় মানুষ ওই স্থানটিকে বসন্ত রাজার বাড়ি বলে থাকে। তাদের ধারণা, বসন্ত রাজার রাজত্ব থেকেই হয়তো গ্রামের নাম বসন্তপুর হয়েছে। এছাড়াও শালবন বিহারে প্রাপ্ত আনন্দ দেবের তাম্রশাসনে বসন্তপুরে অস্থায়ী রাজধানী স্থাপনের উল্লেখ রয়েছে। তবে এখনো সুস্পষ্ট নয় যে, এই বসন্তপুরই সেই বসন্তপুর। এর জন্য প্রয়োজন বিস্তৃত পরিসরে প্রত্নতাত্ত্বিক গবেষণা।

এমএসএম / জামান

গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি

জাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বামপন্থীদের অবস্থান কর্মসূচি

জাতীয় আইনগত সহায়তা দিবসে তরুণদের প্রতিনিধি রাবি শিক্ষার্থী

সার্ক শক্তিশালী হলেই, শক্তিশালী হবে দক্ষিণ এশিয়ার কৃষি

ইবিতে হযরত ফাতেমা (রাঃ) কে নিয়ে কটুক্তি

ডিআইইউ-তে ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা

প্রাণিস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি দিবসে গবির শিক্ষার্থীদের ব্যস্ত দিন

শেকৃবিতে তিন দিনে ভর্তি ৪১৪ শিক্ষার্থী, ফাঁকা ২৯১ আসন

কৃষি গবেষণা ও প্রযুক্তি বিনিময়ে শেকৃবি-হকৃবি’র সমঝোতা চুক্তি

চবিতে চালু হলো অনলাইন পেমেন্ট সিস্টেম

রাবিসাসের নতুন কমিটি গঠন, নেতৃত্বে কাদির-মাহবুব

ইবির সঙ্গে রেললাইন সংযোগ দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে - আইন মন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা