১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় ও খাবার দেয়া একটি চ্যালেঞ্জ ছিল : চিফ হুইপ
জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী এমপি বলেছেন, ১০ লাখ মুসলিম রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে সারাবিশ্বের কাছে মুসলমাদের নেতৃত্বকে প্রমাণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের দেশের ভৌগলিক, অর্থনৈতিক ও জনসংখ্যা বিবেচনায় ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে তাদের মুখে খাবার তুলে দেয়া আমাদের দেশের জন্য নিঃসন্দেহে একটি চ্যালেঞ্জ ও বৃহৎ কাজ ছিল, যে কাজটি প্রধান মন্ত্রী শেখ হাসিনা করেছেন। মধ্যপ্রাচ্যে আমাদের চেয়ে অনেক ধনী দেশে রয়েছে। তাদের ভৌগলিক সীমানাও আমাদের চেয়ে অনেক বড়। মুসলমান রোহিঙ্গাদের বিপদের দিনে সেসব দেশে কিন্তু রোহিঙ্গাদের আশ্রয় দেয়নি।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরের মাদারীপুরের শিবচরের ব্রিটিশবিরোধী আন্দলোনের অগ্রদূত হাজী শরীয়ত উল্লাহ রহমাতুল্লাহ আলাইহির আস্তানা বাহাদুরপুর মাদ্রাসার ৭৭তম তিন দিনব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, ইসলামের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি উপজেলায় একটি করে জাতীয় মসজিদ, পাঠাগার, ইসলাম ধর্মের ওপর পড়ালেখা করার সুযোগ করে দিয়েছেন।
মাওলানা আব্দুলা মোহাম্মদ হাসান পীরসাহেব বাহাদুরপুরের সভাপত্বিত্বে এ সময় উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেনখান অনেকে।
জামান / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত