সন্ত্রাসীদের গুলিতে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি নিহত
দক্ষিণ আফ্রিকার থাবানচু এলাকায় চাঁদা না দেয়ায় মো. গোলাম মোস্তফা (৩২) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে দেশটির একদল সশস্ত্র সন্ত্রাসী।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করে মোস্তফার খালাতো ভাই শেখ মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) আফ্রিকান স্থানীয় সময় রাত পৌনে ৮টার দিকে ঘটনাটি ঘটে। এ সময় সন্ত্রাসীরা তাকে হত্যা করে দোকানের মালামাল লুট করে নিয়ে যায়।
নিহত গোলাম মোস্তফা নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের জয়নাল আবদিন মেম্বারের ছোট ছেলে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত পৌনে ১টার দিকে তার মৃত্যুখবর গ্রামের বাড়িতে পৌঁছালে শুরু হয় শোকের মাতম। তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে।
মোস্তফার বড় ভাই কিরন জানান, দীর্ঘদিন থেকে তার ভাই আফ্রিকার থাবানচু এলাকায় একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করছিলেন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে তার সঙ্গে সবশেষ মোবাইল ফোনে কথা হয়। এরপর রাত পৌনে ১টার সময় খবর আসে স্থানীয় একদল সশস্ত্র সন্ত্রাসী ওই ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে মোটা অংকের চাঁদা দাবি করে।
চাঁদা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা গোলাম মোস্তফাকে এলোপাথাড়ি গুলি করে দোকানের মালামাল লুট করে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে ওই দেশের পুলিশ মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখে। মরদেহ দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে নিহতের পরিবার।
জামান / জামান
সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন