ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

গফরগাঁওয়ে পুত্রবধূর সাথে ঝগড়ার জেরে বিষপানে শাশুড়ির আত্মহত্যা 


নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও photo নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও
প্রকাশিত: ১৯-২-২০২২ দুপুর ১১:২৮

ময়মনসিংহের গফরগাঁওয়ে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাতে পায়ের নূপুর নিয়ে বউ-শাশুড়ির দ্বন্দ্বে শাশুড়ি বিষপানে আত্মহত্যা করেছেন। আত্মহননকারী শাশুড়ি হেনা আক্তার (৫০) উপজেলার রাওনা ইউনিয়নের ধুপাঘাট গ্রামের তফাজ্জল হোসেনের স্ত্রী।

প‍ারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় নিহত হেনা আক্তারের সাথে তার ছেলে আলামিনের স্ত্রী শিফার (২২) নূপুর নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শাশুড়ি হেনা আক্তার তার পুত্রবধূর পেটে লাথি দিলে নয় মাসের অন্তঃসত্ত্বা পুত্রবধূ শিফার রক্তপাত শুরু হয়। রক্তপাত দেখে শাশুড়ি হেনা আক্তার ক্ষোভে ও ভয়ে বসতঘরের ভেতরে প্রবেশ করে বিষপান করেন। পরে স্বজনরা এসে হেনা আক্তারকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। অপরদিকে, আশঙ্কাজনক অবস্থায় পুত্রবধূ শিফাকে স্বজনরা কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান শাহাবুল আলম বলেন, ক্ষুদ্র থেকেই বৃহত্তরের জন্ম। পায়ের ন‍ূপুরের জন্যই এ ঘটনা ঘটেছে।

গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, লাশ উদ্ধার করে ময়মনাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লাশের সুরতহাল ও ময়নাতদন্তের প্রতিবেদনের ওপর ভিত্তি করে আইনি পদক্ষেপ নেয়া হবে।

জামান / জামান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ