ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

বাংলাদেশকে এ কেমন কটাক্ষ পাকিস্তানের কলঙ্কিত ক্রিকেটারের!


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-২-২০২২ দুপুর ৪:২৩

মহেন্দ্র সিং ধোনি কিংবা রিকি পন্টিংকে বাংলাদেশের অধিনায়ক বানিয়ে দিলেও দলটি বিশ্বচ্যাম্পিয়ন হয়ে যাবে না। বাবর আজমকে সমালোচনার মুখ থেকে বাঁচাতে এভাবেই বাংলাদেশ দলকে কটাক্ষ করে বসলেন ফিক্সিং কাণ্ডে কলঙ্কিত পাকিস্তানের সাবেক ওপেনার সালমান বাট।

পাকিস্তান সুপার লিগে বাবর আজমের দল করাচি কিংসের টানা ব্যর্থতার জন্য অধিনায়ককে দায়ী করা উচিত নয়, এমন যুক্তি দিতে গিয়ে বাংলাদেশকে খাটো করে বসেন বাট।আসরে আটটি ম্যাচ খেলে ফেললেও, এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি করাচি। অনেকেই বাবর আজমকে এজন্য কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। কেউ কেউ তো আগ বাড়িয়ে বলছেন, তার জাতীয় দলের অধিনায়কত্বওও কেড়ে নেয়া উচিত।

এমতাবস্থায় বাবরের পাশে দাঁড়িয়েছেন বাট। তিনি যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেন যে, দল ভালো না হলে অধিনায়কের কিছু করার নেই। আর খারাপ দলের উদাহরণ টানতে গিয়ে বাংলাদেশের নামটিই মনে পড়ে পাকিস্তানের সাবেক অধিনায়কের।

বাংলাদেশকে টেনে এনে বাট নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে বলেন, ‘আমি সেটা মনে করি না (বাবর ব্যর্থ অধিনায়ক)। সে পাকিস্তানেরও অধিনায়ক। আপনি যদি ধোনি বা রিকি পন্টিংকে বাংলাদেশের অধিনায়ক বানিয়ে দেন, তাহলে তো তারা আর বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যাবে না। আপনার যদি পরিবর্তন আনতে হয়, তাহলে অবশ্যই ধৈর্য ধরতে হবে।’

বাংলাদেশকে কটাক্ষ করা আন্তর্জাতিক ক্রিকেটে অবশ্য নতুন কিছু নয়। এর আগেও বিভিন্ন সময়ে টাইগারদের ইঙ্গিত করে কুরুচিকর মন্তব্য করেছেন ভারত ও পাকিস্তানের সাবেকরা। বাট সেই নিচু মানসিকতার মানুষদের তালিকায় যুক্ত করলেন নিজেকে।

এমএসএম / এমএসএম

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান