ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ তৃতীয় ধাপের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২০-২-২০২২ দুপুর ১১:৪৮
বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরে সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ তৃতীয় ধাপের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে ১০ সপ্তাহব্যাপী চলমান প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। 
 
কুচকাওয়াজ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, উপ-মহাপরিচালক (প্রশাসন) কর্নেল মোহাম্মদ রফিকুল ইসলাম, উপ-মহাপরিচালক (অপারেশনস) মো. সামছুল আলম, একাডেমির কমান্ড্যান্ট উপ-মহাপরিচালক একেএম জিয়াউল আলম। ‍এ সময় বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীদেরবৃন্দ ‍উপস্থিত ছিলেন। 
 
প্রশিক্ষণার্থী মধ্য হতে শ্রেষ্ঠ প্রশিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। মোট ১ হাজার ৩ জন প্রশিক্ষণার্থীর মধ্যে ড্রিলে শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করেন দিনাজপুরের মো. মামুন রশিদ, ফায়ারিংয়ে সেরা রাজশাহীর মো. সুজন সরকার আর সব মিলিয়ে চৌকস প্রশিক্ষণার্থীর পুরস্কার অর্জন করেন রংপুরের মো. জাকারিয়া হক।
 
প্রশিক্ষণার্থদের উদ্দেশে দেয়া দিকনির্দেশনাপূর্ণ বক্তৃতায় প্রশিক্ষণার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে প্রধান অতিথি আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রশিক্ষণ গ্রহণকারী সদস্যরা প্রশিক্ষণলব্ধ জ্ঞান, মেধা, শ্রম ও দক্ষতা কাজে লাগিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। পরে সংঘবদ্ধ মার্চপাস্টের মাধ্যমে কুচকাওয়াজের সমাপ্তি ঘটে। 

এমএসএম / জামান

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার