ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

তানোরে শিক্ষকের বিরুদ্ধে খাস জায়গা দখলের অভিযোগ


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২০-২-২০২২ দুপুর ১:২৪
রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) কেশরহাট-কামারগাঁ রাস্তার পাশে উজল্যাকুড়ি গ্রামে খাস জমিতে পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে।এ ঘটনায় আজ রোববার (২০ ফেব্রুয়ারি) এলাকাবাসী ডাকযোগে রাজশাহী জেলা প্রশাসকের (ডিসি) কাছে লিখিত অভিযোগ করেছেন।
 
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অত্র ইউপির কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাবশালী নিখিল কুমার প্রভাব বিস্তার করে খাস জমিতে দোকানঘর নির্মাণ শুরু করেছেন। এ ঘটনায় গ্রামবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হলেও প্রকাশ্যে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।
 
এ বিষয়ে জানতে চাইলে নিখিল কুমার অভিযোগ অস্বীকার করে সকালের সময়কে বলেন, তার জায়গায় তিনি ঘর নির্মাণ করছেন। 
 
তিনি আরো বলেন, ইউপি নির্বাচনে নৌকার পক্ষে কাজ করায় নৌকার বিরোধীরা তার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করছে।
 
এ বিষয়ে কামারগাঁ ইউপি ভ‍ূমি অফিসের কর্মকর্তা (তহসিলদার) আব্দুস সাত্তার সকালের সময়কে বলেন, এলাকার লোকজন ফোনে তাকে ঘটনাটি জানিয়েছেন। বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

এমএসএম / জামান

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা