ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

একাদশে ভর্তিচ্ছুদের চতুর্থ ধাপে আবেদনের সুযোগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-২-২০২২ দুপুর ১:৩৬

একাদশে পছন্দের কলেজে ভর্তির সুযোগ না পাওয়া শিক্ষার্থীরা চতুর্থ ধাপে অনলাইনে আবেদনের সুযোগ পাচ্ছেন। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে এ আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে বলে বোর্ড সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেও প্রায় ৫০ হাজার শিক্ষার্থী পছন্দের কলেজে ভর্তির সুযোগ পাচ্ছেন না। এরমধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী রয়েছেন ১ হাজার ৩০০ জন। পছন্দের কলেজে আবেদন করে ভর্তির জন্য তৃতীয় তথা শেষ ধাপেও তারা মনোনীত হননি।

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য সারাদেশে ১৫ লাখ ৬ হাজার ৭৬৩ শিক্ষার্থী আবেদন করেন। এরমধ্যে শেষ ধাপ পর্যন্ত ১৪ লাখ ৬৩ হাজার ৪৩৬ জন শিক্ষার্থী পচ্ছন্দের কলেজে ভর্তির জন্য নির্বাচিত হন। আবেদন করেও সারাদেশে ৪৩ হাজার ৩৩০ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাননি। এরমধ্যে জিপিএ-৫ পাওয়া ১ হাজার ৩০০ জন শিক্ষার্থী রয়েছেন। তাদের মধ্যে ঢাকা বোর্ডের ৫৪৪ জন।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন জানান, যারা একাদশে ভর্তির সুযোগ পাননি, তাদের জন্য চতুর্থ ধাপে আবেদন করার সুযোগ দেয়া হবে। আগামী সপ্তাহের শুরুতে চতুর্থ ধাপের আবেদন কার্যক্রম শুরু হতে পারে। চতুর্থ ধাপে অনলাইনভিত্তিক আবেদন ও সফটওয়্যারের মাধ্যমে মেধা তালিকা প্রকাশ করা হবে। আশা করছি, এ ধাপে শূন্য আসন থাকা কলেজগুলোতে তারা ভর্তি হতে পারবেন।

তিনি বলেন, এখন পর্যন্ত ৯৫ শতাংশ আবেদনকারী ভর্তি হয়ে গেছেন। যে ৫ শতাংশ নানা কারণে ভর্তির বাইরে রয়েছেন, কিছু কলেজ তাদের বড় একটি অংশকে ভর্তির ফলাফল দেখিয়ে ভিন্ন জায়গায় আবেদন করতে দিচ্ছে না বলে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে সেটি না করে যেখানে শূন্য আসন আছে, চতুর্থ ধাপে সেসব কলেজে আবেদন করার পরামর্শ দিয়েছেন এই কর্মকর্তা।

ঢাকা বোর্ডের এক কর্মকর্তা জানান, চতুর্থ ধাপে ভর্তি প্রক্রিয়া শুরু করতে আজ (রোববার) বুয়েটের সঙ্গে বৈঠক রয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে চতুর্থ ধাপের অনলাইন আবেদন শুরু নিয়ে আলোচনা হবে এবং আবেদন, কলেজ নিশ্চয়ন ও ভর্তির সময় নির্ধারণ করা হবে।

গত ৮ জানুয়ারি উচ্চ মাধ্যমিক বা একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের অনলাইন ভর্তির আবেদন শুরু হয়। গত ১০ ডিসেম্বর দ্বিতীয় ধাপে এবং ১৫ ফেব্রুয়ারি তৃতীয় তথা শেষ ধাপে ভর্তির ফল প্রকাশ করা হয়।

জামান / জামান

নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা

পবিপ্রবির সিএসই ক্লাবের উদ্যোগে ৩ দিনব্যাপী আইটি কার্নিভাল শুরু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী আয়োজন

কুবির হলে জুনিয়রকে রাতভর র‍্যাগিং, ‘নগ্ন করে ঘোরানোর’ হুমকির অভিযোগ

পাবিপ্রবিতে ভিন্ন ধর্মাবলম্বীর দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ

এসএসসি পরীক্ষার সূচি পেছালো, শুরু ১৪ মার্চ

বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নজরুল পদক ২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী

‎আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রাবনের ‘ফ্লোটিং সারভাইভাল

‎নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাককানইবি ভিসির অভিনন্দন

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের নতুন পরিবেশে অভিযোজনে সেমিনার

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বাঙলা ক্যাম্পাসে হেল্প ডেস্ক