‘সিম্পল প্ল্যানে’ই আফগানদের সিরিজ হারাতে চায় বাংলাদেশ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের রেশ না কাটতেই শুরু হয়ে যাচ্ছে জাতীয় দলের কার্যক্রম। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে পুনরায় একই জার্সিতে মাঠে নামছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা। আফগানদের এবারের সফরে রয়েছে তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি ম্যাচ।
বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে থাকা ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সিরিজের প্রথম ম্যাচ আগামী বুধবার (২৩ ফেব্রুয়ারি)। সে লক্ষ্যে আজ (রোববার) সকালে চট্টগ্রামে চলে গেছে বাংলাদেশ ওয়ানডে দল।
এখনও কোভিড পজিটিভ থাকায় দলের সঙ্গে চট্টগ্রাম যেতে পারেননি ব্যাটিং কোচ জেমি সিডন্স। এছাড়া বিপিএল ফাইনাল খেলা সাকিব আল হাসান, লিটন দাস, মাহমুদুল হাসান জয়, মোস্তাফিজুর রহমানদের দেওয়া হয়েছে একদিন বাড়তি বিশ্রাম।
ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার আগে বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের কাছে আসন্ন ওয়ানডে সিরিজের নিজেদের প্রত্যাশার কথা জানিয়েছেন অফস্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। বরাবরের মতোই সিম্পল প্ল্যানে খেলে সিরিজ জেতার লক্ষ্য এ তরুণ ক্রিকেটারের।
মিরাজ বলেছেন, ‘আমাদের সিম্পল প্ল্যান থাকবে, যেটা সবসময় করে আসছি, ওয়ানডে ক্রিকেট যেভাবে খেলে আসছি সেরকম সিম্পল প্ল্যানই থাকবে। হোয়াইটওয়াশ বলা যাবে না কিন্তু আমরা ভালো ক্রিকেট খেলবো এবং অবশ্যই আমাদের সিরিজ জেতার লক্ষ্য থাকবে। প্রথম লক্ষ্য থাকবে সিরিজ জেতা।’
আজ সকালে চট্টগ্রাম পৌঁছানোর পর বিকেলেই অনুশীলনে নেমে পড়ার সূচি রয়েছে বাংলাদেশ দলের। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হওয়ার কথা রয়েছে এই অনুশীলন পর্ব। সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ছুটি কাটাবে বাংলাদেশ দল।
আফগানিস্তান সিরিজের পূর্ণাঙ্গ সূচি
প্রথম ওয়ানডে - ২৩ ফেব্রুয়ারি, চট্টগ্রাম (বেলা ১১টা)
দ্বিতীয় ওয়ানডে - ২৫ ফেব্রুয়ারি, চট্টগ্রাম (বেলা ১১টা)
তৃতীয় ওয়ানডে - ২৮ ফেব্রুয়ারি, চট্টগ্রাম (বেলা ১১টা)
প্রথম টি২০ - ৩ মার্চ, ঢাকা (দুপুর ৩টা)
দ্বিতীয় টি২০ - ৫ মার্চ, ঢাকা (দুপুর ৩টা)
এমএসএম / এমএসএম
বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট
‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি
১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!
এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ
২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের
হেডকেও বোল্ড করলেন হাসান
বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম