নরসিংদীতে ৪২ শত জন পাবেন চীনের তৈরি করোনার টিকা
নরসিংদীতে আজ শনিবার থেকে ৪২ শত জন পাবেন চীনের সিনোফার্মার তৈরি করোনার টিকা। দুই ডোজের এই টিকা গ্রহণে অগ্রাধিকার পাবেন যারা ফ্রন্টলাইনার এবং আগে যারা রেজিস্ট্রেশন করে টিকা পাননি এমন ব্যক্তিরা। শনিবার (১৯ জুন) জুন থেকে শুধুমাত্র নরসিংদী সদর হাসপাতাল সেন্টারে এই টিকাদান কার্যক্রম চলবে বলে জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম। সিভিল সার্জন, নরসিংদীর জন্য বরাদ্দকৃত ৮ হাজার ৪ শত সিঙ্গেল ভায়েল ডোজ করোনার টিকা গত বুধবার দুপুরে নরসিংদীতে পৌছেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী আগে রেজিস্ট্রেশন করে টিকা পাননি এমন লোকজন ও স্বাস্থ্যপ্রতিষ্ঠানে কর্মরত লোকজনকে এসব টিকা দেয়া হবে। চীনের সিনোফার্মার তৈরি করোনার টিকা টিকা গ্রহণে অনেকের আগ্রহ থাকলেও আগে রেজিস্ট্রেশন করা নেই বা ফ্রন্টলাইনার নন এমন ব্যক্তিদের টিকা দেয়া সম্ভব হবে না। টিকার পরিমান কম থাকায় জেলার একটি সেন্টার (নরসিংদী সদর হাসপাতাল) থেকে অগ্রাধিকারপ্রাপ্ত ব্যক্তিদের এই টিকা দেয়া হবে। ৪২০০ জন ২ ডোজ করে এই টিকা পাবেন। টিকা সংকটের কারণে এর আগে নরসিংদী জেলায় রেজিস্ট্রেশন করা ৫৩ হাজার ৭৫২ এর মধ্যে ৭ হাজার জন দ্বিতীয় ডোজ টিকা পাননি। এবার ভিন্ন কোম্পানী অর্থাৎ চীনের তৈরি টিকা হওয়ায় দ্বিতীয় ডোজ না পাওয়া ব্যক্তিরাও এই টিকা নিতে পারবেন না বলে জানান সিভিল সার্জন। ব্যাপকভাবে আবার টিকা পাওয়া গেলে এক ডোজ নেয়া বাকী লোকজনকে ২য় ডোজ টিকা দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, চীন সরকার বাংলাদেশ সরকারকে মোট ১৯ লাখ ডোজ করোনার টিকা উপহার হিসেবে প্রদান করেছে। শনিবার (১৯ জুন) হতে সারাদেশে নির্দিষ্ট কেন্দ্রগুলোর মাধ্যমে উদিষ্ট জনগণকে এই টিকা দেয়া শুরু হবে।
এমএসএম / এমএসএম
৬ মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা
টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার
গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক
জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ
চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়
জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক
সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন
চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান