কুবিতে সশরীরে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি
আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস। এছাড়া স্নাতক প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ক্লাস পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ২৭ ফেব্রুয়ারি (রোববার) থেকে শুরু হবে। রোববার (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক নিয়মে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলমান থাকবে। এছাড়াও সবাইকে আবশ্যিকভাবে যথাযথ স্বাস্থ্যবিধি পালন করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, করোনার প্রকোপ বৃদ্ধি পেলে সরকারি সিদ্ধান্ত মোতাবেক গত ২১ জানুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত দুই ধাপে বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয়ে সশরীরে শ্রেণি পাঠদান৷
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
Link Copied