ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

এ জয় মনকে প্রশান্তি এনে দেয় : মেসি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-৬-২০২১ দুপুর ১২:২৯

আর্জেন্টিনা ফুটবল দল শেষ কবে হেরেছে? এ প্রশ্নের উত্তর খুঁজতে ফিরে যেতে হবে ২০১৯ সালের কোপা আমেরিকায়। সে আসরের সেমিফাইনালে ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরেছিলেন লিওনেল মেসিরা।

এরপর থেকে শনিবারের আগপর্যন্ত খেলা ১৪ ম্যাচের কোনোটিতেই হারতে হয়নি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। কিন্তু এ ১৪ ম্যাচের মধ্যে সাতটিই ছিল ড্র। যার মধ্যে সবশেষ তিন ম্যাচে বিশ্বকাপ বাছাইয়ে চিলি ও কলম্বিয়া ও কোপা আমেরিকায় প্রথম ম্যাচে চিলির বিপক্ষে ড্র করে তারা।

একের পর এক ড্রয়ের কারণে অদৃশ্য এক চাপ চলে আসে লাতিন আমেরিকার অন্যতম সেরা দলটির ওপর। অবশেষে সেই চাপ দূর করে ম্যাচ জিততে পেরেছে আর্জেন্টিনা। কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচটিতে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির দল।

এ জয়ের পর স্বস্তির নিঃশ্বাস ফেলছেন আর্জেন্টাইন ফুটবলাররা। দলের অধিনায়ক মেসির মতে, মনের প্রশান্তি এনে দেয়া জয় এটি। ম্যাচ শেষে রিকভারি সেশনে সতীর্থদের সঙ্গে তোলা একটি আপলোড করে মেসি লিখেছেন, ‘চলো, এগিয়ে চলো। আজকের জয়টা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। এ জয় মনকে প্রশান্তি এনে দেবে। সামনে যা আসছে তা খুব কঠিন হতে চলেছে।’

এদিকে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও প্রায় একই কথা বলেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তার ভাষ্য, ‘এ জয়টি আমাদের আরও শান্ত করবে। কারণ শক্ত প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে দারুণ একটি জয় ছিল এটি।’

আর্জেন্টাইন কোচের মতে, আগের ম্যাচগুলোতেও জয় প্রাপ্য ছিল তার দলের, ‘আমার মতে, আগের ম্যাচগুলোতেও আমাদের জেতা উচিত ছিল। আজকে আমাদের খেলোয়াড়রা বাড়তি চেষ্টা করেছে এবং তারা (উরুগুয়ে) কোনো গোল দিতে পারেনি।’

আগের ম্যাচগুলোতে জয় না পাওয়ার কারণ হিসেবে ভাগ্যের ছোঁয়া না পাওয়ার কথা উল্লেখ করেছেন দলের তারকা ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়া। তার ভাষ্য, ‘জয় পাওয়ার জন্য আমাদের যে ভাগ্যের ছোঁয়া প্রয়োজন ছিল, তা আমরা পাইনি। আজকে আমাদের অন্যতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তা সম্ভব হয়েছে। আমরা সবসময়ই নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করি এবং এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে।’

এমএসএম / এমএসএম

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড