ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ২১-২-২০২২ দুপুর ১২:০
যথাযোগ্য মর্যাদায় কমলগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। একুশের প্রথম প্রহরে কমলগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে
জাতীয় সাংসদের সরকারি অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. আবদুস শহীদ এমপির পক্ষে উপজেলা প্রশাসন ও স্থানীয় আওয়ামীলীগের শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে দিবসের সুচনা হয়। পরে পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশেকুল হক এবং সহকারি কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার সহ পরিষদের অন্যান্য কর্মকর্তা, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসানের নেতৃত্বে থানা পুলিশ প্রশাসন, পৌরসভার মেয়র জুয়েল আহমেদের নেতৃত্বে পৌর পরিষদ, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়ার নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, প্রেসক্লাব নেতৃবৃন্দ,বিভিন্ন রাজনৈতিক সংগঠন,শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। একুশের দিন সোমবার সকালে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে প্রভাতফেরি বের হয়। প্রভাতফেরি উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সকাল সাড়ে ৮টায় সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান