শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চেয়ারম্যান ময়নার বাণী
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ উপলক্ষে বাণী দিয়েছেন রাজশাহীর তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না।
বাণীতে চেয়ারম্যান ময়না বলেন, স্বদেশ প্রেম ও শোকের বার্তা নিয়ে অমর একুশে ফেব্রুয়ারি আমাদের মাঝে এসেছে। মাতৃভাষার জন্য আন্দোলন পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা। বাঙালি ছাড়া কোন জাতিকেই মায়ের ভাষার মর্যাদা রক্ষার জন্য রক্ত দিতে হয়নি। এ অর্জনের জন্য আমাদের ভাইদের হারাতে হয়েছে তারই স্বীকৃতি স্বরুপ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা পেয়েছে। এ জন্য আমরা বাঙালি জাতি গর্বিত। ভাষা আন্দোলনে শহীদ সালাম, বরকত, রফিক, জব্বার, সফিউরসহ সকল শহীদের প্রতি রাজশাহীর তানোর উপজেলাবাসীর পক্ষে গভীর শ্রদ্ধা জ্ঞাপন ও তাদের রুহের মাগফিরাত কামনা করছি।
চেয়ারম্যান আরো বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাঙালির প্রাণের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে বাংলা মায়ের সন্তানরা পাক শাসক গোষ্ঠীর গুলিতে জীবন উৎসর্গ করেন। ভাষা আন্দোলনের মধ্যে দিয়েই বাঙালি জাতীয়তাবোধের উন্মেষ ঘটে। যার ধারাবাহিক সোপানে ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। তাই অমর একুশের গুরুত্ব আমাদের নিকট অপরিসীম।
১৯৯৯ সালে জাতিসংঘের ইউনেস্কো দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা দিয়ে আমাদের জাতীয় গৌরব বৃদ্ধি এবং বিশ্বের সকল জাতি-গোষ্ঠীর মাতৃভাষার প্রতি সম্মান প্রদর্শন করেছে। শহীদ ভাইদের ত্যাগ ও দেশপ্রেমকে মর্যাদা প্রদানের উদ্দেশ্যে আজ বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার অধুনা পরিকল্পনা রূপকল্প ২০৪১ বাংলাদেশ বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকতে হবে।
অমর একুশের দিনে সে আহবান জানিয়েই আমি আল্লাহ্তায়ালার নিকট শহীদ ভাষা সৈনিকদের রূহের মাগফিরাত কামনা করে সালাম, বরকত, রফিক, জব্বার, সফিউরসহ ভাষা আন্দোলনের সকল শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ও সাবেক শিল্পপ্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পক্ষে গভীর শ্রদ্ধা নিবেদন করছি।
এমএসএম / জামান
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া
ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত