ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

কল্যাণপুর দরবার শরীফে অগ্নিসংযোগের প্রতিবাদে মালয়েশিয়ায় মানববন্ধন


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২১-২-২০২২ দুপুর ১২:২৯

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কল্যাণপুর দরবার শরীফে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে টোকন মণ্ডল ও সেলিম মণ্ডলকে গ্রেফতারে দাবিতে মালয়েশিয়ায় ক্যাডা ডিসটিকে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জাকেরবৃন্দ। গত শুক্রবার বাদ জুম্মা মালয়েশিয়া প্রবাসী কল্যাণপুরের দরবার শরীফের জাকের রঞ্জু আলী, আলামিন আলী, কালাম মিয়া, জিনারুল ইসলামের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দরবার শরীফ এর জমি দখলে নিয়ে রিসোর্ট বানাতে মড়িয়া হয়ে উঠেছে দৌলতপুরের এক সময়ের প্রকাশ্যে গুলি করে মানুষ হত্যার দায়ে দেশত্যাগ কারী সন্ত্রাসী টোকেন চৌধুরী ও তার ভাই ইউনিয়নের চেয়ারম্যান সেলিম চৌধুরী। জমি দখল নিতে সন্ত্রাসী টোকেন ও তার ভাই কল্যানপুর চরদিয়া পাক দরবার শরীফে ইতি পূর্বে কয়েকবার তার সন্ত্রাসী বাহীনি দিয়ে হামলা ও লুটপাট চালিয়ে জাকেররানদের উচ্ছেদ করার অপচেষ্টা করেছে বলে অভিযোগ করে বক্তব্য দিয়েছে মানববন্ধনের জাকেরবৃন্দ। বক্তারা আরও বলেন, দিনে  দুপুরে টোকেন মন্ডল চৌধুরী তার সন্ত্রাসী বাহীনি দিয়ে দরবারের জাকেরদের উপর হামলা করে দরবারের খাদ্যগুদামে রাখা চাল, ডাল, মসলাসহ দানবাক্সে রাখা নগদ টাকা লুটপাট করে। সন্ত্রাসী টোকেনের নেতৃত্বে হামলাকারী জাকির চোর , রাজা, রেজু, বজুসহ অজ্ঞাত ৭০/৮০ জন মিলে দরবারের চারদিকে ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়।

তারা ‍আরো বলেন, সকল অনৈতিক অপকর্মের হোতা টোকেন চৌধুরী ইতি পূর্বে তার ভাই এর প্রভাব খাটিয়ে এলাকায় সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম করে বিপুল পরিমান অর্থ সম্পদের পাহাড় গড়েছেন। এই সম্পদের গরমে সে কোন কিছুতেই তোয়াক্কা করে না।। রাজনৈতিক দলের পভাব খাটিয়ে টোকেন চৌধুরী এলাকায় চাঁদাবাজি, চুরি, ছিনতাই, মাদকসহ ভুমিদখল ও অবৈধ বালিমহল নিয়ন্ত্রন করে তার সন্ত্রাসী ক্যাডার বাহীনি দিয়ে। সন্ত্রাসী টোকেন চৌধুরী দরবার শরীফকে উচ্ছেদ করতে আবারো মড়িয়া হয়ে পড়েছে, এবার তার পরিকল্পনা দরবার শরীফ এর জায়গা দখল করে সেখানে একটি রিসোর্ট করার।

বক্তারা বলেন, টোকেনের ক্যাডার বাহিনী প্রতিদিন এলাকায় তান্ডব চালিয়ে নিরিহ মানুষকে মারধর ও অত্যাচার করলেও ভয়ে তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়না। দরবারে অগিসংযোগ, হামলা ও ভাংচুর এর ঘটনায় একটি মামলা হয়েছে দৌলতপুর থানায়-১৫। শত শত দরবার শরীফের জাকের ও ভক্তরা  শহরে  হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ এর প্রতিবাদে এবং টোকেন চৌধুরী ও তার ভাইকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। মানববনন্ধনে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে ইসলাম ও জাকের দের শত্রুদের প্রতিহত করতে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

এমএসএম / জামান

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি