ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

রায়গঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২১-২-২০২২ দুপুর ৩:১৩
সিরাজগঞ্জের রায়গঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  উপলক্ষে ২১ ফেব্রুয়ারী  সকাল ১০ ঘটিকার সময় রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদী আল মাঝী জিন্নাহ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক-আবুল কালাম আজাদ হৃদয়।আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ রায়গঞ্জ,তাড়াশ ও সলঙ্গার  মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজ।
এসময় উপস্থিত ছিলেন,  সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান খাঁন। কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি ও সিরাজগঞ্জ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী  কৃষি বিদ সাকোয়াত হোসেন সুইট,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম চাঁন,সহ সভাপতি ও পৌরসভার মেয়র আব্দূল্লাহ পাঠান,সহ সভাপতি ফেরদৌস আলম তালেব,যুগ্ন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ঝন্টু, সাংগঠনিক সম্পাদক ভি পি আমিনুল ইসলাম  শিহাব সহ উপজেলা আওয়ামী লীগের কার্যকারী কমিটির সদস্য বুন্দ।উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা যুবলীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ,  নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ।
এ সময়ে ১ মিনিট নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। আলোচনা শেষে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এবং শহীদদের স্বরণে এক র‍্যালীর আয়োজন করা হয়।
 
উল্লেখ ২১ শে ফেব্রুয়ারী রাত ১২.০১ মিনিট প্রথম প্রহরে রায়গঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালিত করা হয়। 

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ