গফরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস উদ্যাপন
আজ একুশে ফেব্রুয়ারি; আমাদের ভাষাশহীদ দিবস। একই সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। পৃথিবীর সব জাতিগোষ্ঠীর মানুষের মাতৃভাষার অধিকার ও মর্যাদার স্বীকৃতি স্মরণ করিয়ে দেওয়ার এই দিন বাঙালির জন্য বিশেষভাবে আবেগময় স্মৃতি বহন করে। কারণ, ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার অধিকার প্রতিষ্ঠার দাবি জানাতে গিয়ে আমাদের তরুণেরা ঢাকার রাজপথে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন। আজ আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করছি ভাষাশহীদ সালাম, রফিক, বরকত, জব্বার, শফিউরসহ সবাইকে।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সবার সব পথ এসে মিলে যায় এক অভিন্ন গন্তব্য শহীদ মিনারে। হাতে হাতে ফুলের স্তবক, কণ্ঠে চির অম্লান সেই গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গেয়ে ধীর পায়ে এগিয়ে যান আবালবৃদ্ধবনিতা।
রবিবার একুশের প্রথম প্রহরে অর্থাৎ রাত ১২টা ১ মিনিটে ভাষা শহিদ আব্দুল জব্বারের বাড়িতে স্থাপিত কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজের পক্ষে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন, উপজেলা প্রশাসন থেকে ইউএনও মো. আবিদুর রহমান, গফরগাঁও থানার পক্ষে ওসি ফারুক আহম্মেদ, পাগলা থানার পক্ষে ওসি মো. রাশেদুজ্জামান, মুক্তিযোদ্ধা সংসদ, এরপর একে একে প্রেসক্লাব, উপজেলা আওয়ামী লীগ, অন্যান্য সংগঠন সমূহ এবং সর্বস্তরের হাজারো জনতা পুস্পার্ঘ অর্পন করে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied