আশুলিয়ায় ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা
একুশে ফের্রুয়ারী শহীদ দিবস উপলক্ষে আশুলিয়ায় রাজনৈতিক, সামাজিক, ও সাধারন মানুষ বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন। সোমবার ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে আশুলিয়া প্রেসক্লাব চত্বরের, শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে নেমেছিলো মানুষের ঢল । এসময় আশুলিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো: শাখাওয়াত হোসেন তার পুলিশ সদস্যদের নিয়ে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এরপর শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন আশুলিয়া থানা আওয়ামী লীগের আহব্বায়ক ফারুক হাসান তুহিন, সাভার উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও আশুলিয়া থানা আওয়ামী লীগ আহবায়ক কমিটির সদস্য মোঃ ওমর ফারুক, ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিঃ সহ-সভাপতি ও থানা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ লিয়াকত আলী দেওয়ান এছাড়া ঢাকা জেলা উত্তর এর সভাপতি ইমতিয়াজ ও আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগ এর সাংগঠনিক সম্পাদক মোল্লা মোঃ অলিদ, এর পর যুবলীগ, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ, আশুলিয়া থানা যুব অধিকার পরিষদ, আশুলিয়া উন্নয়ন ফোরাম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, আশুলিয়া থানা সড়ক নির্মাণ শ্রমমিক ইউনিয়ন, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি সহ সাধারন মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোজাফ্ফর হোসেন জয় তার সাংবাদিক সহকর্মীদের নিয়ে শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার