ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নড়াইলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


হাবিবুর রহমান, নড়াইল photo হাবিবুর রহমান, নড়াইল
প্রকাশিত: ২১-২-২০২২ দুপুর ৩:৪৯
অসম্প্রদায়িক চেতনায় দেশ গড়ার অঙ্গীকার নিয়ে নড়াইলে ভাষা দিবস পালিত হয়েছে। মুজিব শতবর্ষে ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিবসের প্রথম প্রহরে নড়াইলে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করা হয়। এ সময় বেদীতে বিভিন্ন শ্রেণী পেশার ঢল নামে। রাত ১২ টা ১ মিনিটে নড়াইল-২ এর এমপি মাশরাফি বিন মোত্তুর্জার পক্ষে ভাষা শহীদদের উদ্দেশে পুষ্পমাল্য প্রদান করা হয়। এরপর জেলা প্রশাসন, পুলিশ সুপার, জেলা পরিষদ, বিচার বিভাগ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট, জেলা আওয়ামীলীগ, নড়াইল জেলা প্রেসক্লাব, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, জাতীয় শ্রমিক লীগ, জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, মহিলা আওয়ামীলীগ, যুব মহিলা লীগ, সদর উপজেলা পরিষদ, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন, নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জেলা খাদ্য অফিসসহ সকল সরকারি ও বে-সরকারি বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন, রাজনৈতিক দলের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করা হয়।
 
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিুবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, পৌর মেয়র আঞ্জুমান আরা,নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আরেফিন রানা,সহ-সাধারণ সম্পাদক নন্দিতা বোসসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়া জেলার অন্যান্য জায়গায়ও অনুরুপ কর্মসুচি পালিত হয়েছে।

এমএসএম / এমএসএম

দুমকিতে নিষিদ্ধ সংগঠনের আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেফতার

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন

কুতুবদিয়ায় চুলার আগুনে ১৫ বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪৪ লাখ টাকা

নবীগঞ্জে গ্রিন লাইন বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯

জাতীয়তাবাদী পদোন্নতি বঞ্চিত ও দুঃসময়ের ত্যাগী নেতা পরিচয়ে ভিসির বেপরোয়া অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতি

ভোলায় বিএনপি নেতাকে ছুড়িকাঘাত, গণপিটুনিতে নিহত যুবক

চন্দনাইশে সুবিধাবঞ্চিত সনাতনীদের মাঝে বস্ত্র বিতরণ করছেন পুলিশ সুপার

হাতিয়ায় স্ত্রী কে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

গাজীপুর সিটি করপোরেশনের অর্থায়নে টঙ্গীর চেরাগআলীতে এসটিএস উদ্বোধন

অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই: ঝিনাইদহে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৬ অধিনায়ক

ধুনটে মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর

হিলিতে শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পরিদর্শনে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার

পুলিশ থেকে ছিনিয়ে নেওয়া সেই আলোচিত আসামি আবুল কাশেম ফের গ্রেফতার