শেরপুরের পল্লীতে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
বগুড়ার শেরপুর উপজেলায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অসুস্থ অবস্থায় ওই শিশুকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।
গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় উপজেলার বিশালপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হলে পুলিশ অভিযুক্ত মোজাহার আলীকে (৫৫) গতকাল সন্ধ্যায় নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। মোজাহার আলী একজন কৃষক। তাঁর বাড়ি বিলাশপুর ইউনিয়নের সিংড়া পাড়া গ্রামে।
মামলার বাদী শিশুটির নানি বলেন, নাতনিকে সঙ্গে নিয়ে তিনি গ্রামের এক কৃষকের খেতে মরিচ তুলতে যান। কাজের এক ফাঁকে দুপুর সাড়ে ১২টায় তাঁর নাতনি একাই সড়ক দিয়ে বাড়ির দিকে যায়। এ সময় পথে মোজাহার আলী বিস্কুট দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে যান। এরপর তিনি ওই শিশুকে ধর্ষণ করেন।
এ সময় শিশুর চিৎকারে মোজাহার নাতনিকে ছেড়ে দেন। পরে শিশুটি এসে পরিবারকে ঘটনাটি জানায়।
শিশুর নানি আরও বলেন, এ ঘটনার পর তাঁর নাতনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় লোকজনের পরামর্শে বিকেলে ঘটনার বিস্তারিত থানা-পুলিশকে অবহিত করে মামলা করেন। এরপর অসুস্থ নাতনির প্রয়োজনীয় চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
শেরপুর থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হাবিব বলেন, ধর্ষণের ঘটনায় ওই শিশুকে রক্তক্ষরণের অবস্থায় থানায় নেওয়া হয়। পরে শিশুটিকে চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে পুলিশ।
এ ঘটনায় হওয়া মামলার তদন্ত কর্মকর্তা শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) সাঈফ আহমেদ বলেন, অভিযোগ পাওয়ার পর মোজাহার আলীকে গ্রেপ্তারে তাঁরা অভিযান চালান। সন্ধ্যা ছয়টার দিকে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শেরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তারের পর মোজাহার আলী তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন। তাঁকে আজ সোমবার আদালতের মাধ্যমে বগুড়ার কারাগারে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়