ঢাকা রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

টঙ্গীতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ২১-২-২০২২ বিকাল ৬:৩০

২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টঙ্গীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে দিনটি। ২১শের প্রথম প্রহরে শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতাল শহীদ মিনারে সর্বপ্রথম ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল। এছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড,আজমত উল্লাহ খান, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মতি, গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদীকা নাজমা হোসেন, গাজীপুর মহানগর সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, এম এ সাত্তার মোল্লা, সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমান, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কালিমুল্লাহ ইকবাল, টঙ্গী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ৫৫নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন, ৫০ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ আজিজুল ইসলাম, ৪৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আলহাজ্ব মোঃ জলিল গাজী, মোঃ ফজল করিম, ৪৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মনির হোসেন সাগর, ৫৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হাজী বাবলু, বিল্লাল হোসেন মোল্লা, মোঃ আক্তার সরকার, বিপ্লব সরদার, ৫৫নং ওয়ার্ড নেতা হাজী হাসান উদ্দিন, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রাজিব হায়দার সাদিম ও হুমায়ুন কবির বাপ্পী, টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি কাজী মনজুর, বাংলাদেশ সাংস্কৃতিক জোট গাজীপুর মহানগরের সভাপতি মোঃ রেজাউল করিম, যুবলীগ নেতা মোঃ সোহেল রানা, মোঃ জসিম মাদবর, মোঃ মোহর মৃধা, মোঃ আল আমিন হোসাইন, টঙ্গী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশিউর রহমান সরকার বাবু, কৃষকলীগ নেতা সুমন আহমেদ, ছাত্রলীগ নেতা, মোঃ আসাদ সিকদার, মোঃ শাহাজাদা লিটন, দ্বীন মোঃ নীরব, জুয়েল হোসেন জয়, শাখাওয়াত হোসেন সুজন, আল-আমিন হোসেনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের কর্মকর্তাগণ। 
এছাড়া গাজীপুর মেট্রো পলিটন পুলিশ (টঙ্গী জোন), টঙ্গী বন্ধু সমাজ কল্যণ সংস্থা, শহীদ আহসান উল্লাহ মাষ্টার আদর্শ পাঠাগার , শফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ, সাহাজ উদ্দিন সরকার স্কুল এন্ড কলেজ, টঙ্গী পাইলট স্কুল এন্ড কলেজ, নবীন কুড়ি মডার্ন হাই স্কুল, এনএফসি টু পয়েন্ট ও রেস্টুরেন্ট, বৃহত্তর ময়মনসিংহ সমিতিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। 
রাত ১২ টা ১মিনিটে দিবসটি পালনের মধ্য দিয়ে আজ মাতৃভাষা আন্দোলনের ৭০ বছর পূর্ণ হলো। কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ এবং বিভিন্ন স্থানে আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতি আজ একুশের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে। কালো ব্যাজ ধারণ, প্রভাতফেরি সহকারে আজিমপুর কবরস্থানে শহীদদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা জানানো হবে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো) মহান একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়ার পর থেকে আন্তর্জাতিক পর্যায়েও গত কয়েক বছর ধরে দিবসটি পালিত হচ্ছে। বাঙালি জাতির জন্য এই দিবসটি হচ্ছে চরম শোক ও বেদনার। অনদিকে মায়ের ভাষা বাংলার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত। যে কোনো জাতির জন্য সবচেয়ে মহৎ ও দুর্লভ উত্তরাধিকার হচ্ছে মৃত্যুর উত্তরাধিকার-মরতে জানা ও মরতে পারার উত্তরাধিকার। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি শহীদরা জাতিকে সে মহৎ ও দুর্লভ উত্তরাধিকার দিয়ে গেছেন। 
১৯৫২ সালের এদিনে ‘বাংলাকে’ রাষ্ট্রভাষা করার দাবিতে বাংলার (তৎকালীন পূর্ব পাকিস্তান) ছাত্র ও যুবসমাজসহ সর্বস্তরের মানুষ সে সময়ের শাসকগোষ্ঠির চোখ-রাঙ্গানি ও প্রশাসনের ১৪৪ ধারা উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসে। মায়ের ভাষা প্রতিষ্ঠার আন্দোলনে দুর্বার গতি পাকিস্তানি শাসকদের শংকিত করে তোলায় সেদিন ছাত্র-জনতার মিছিলে পুলিশ গুলি চালালে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিক গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

​ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা

নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু

ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক

হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার

গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি

দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’

বোদায় ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষককে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ