ব্রুনাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
ব্রুনাইয়ের বাংলাদেশ হাইকমিশন ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালন করেছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) ব্রুনাইয়ের বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
হাইকমিশন জানায়, সকালে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের পর হাইকমিশন প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ হাইকমিশনার নাহিদা রহমান সুমনা ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। এরপর পবিত্র কোরআন তেলাওয়াত ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান বাংলাদেশ হাইকমিশনার ও অন্যান্য কর্মকর্তারা।
হাইকমিশনার বলেন, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অপরিসীম, যার মধ্যে বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল।
তিনি বলেন, ইউনেস্কো কর্তৃক ২০২২ সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে থিম ঠিক করা হয়েছে তা হল ‘বহুভাষিক শিক্ষার জন্য প্রযুক্তির ব্যবহার: চ্যালেঞ্জ ও সুযোগসমূহ’। মাতৃভাষা বাংলার প্রতি ভালোবাসা প্রকাশ ও বাংলা ভাষা ব্যবহারের প্রচার ও প্রসারের পাশাপাশি তিনি সবাইকে বিশ্বের অন্যান্য ভাষার প্রতি আগ্রহ প্রদর্শনের জন্য উৎসাহিত করেন এবং বহুভাষা শেখার গুরুত্ব সম্পর্কে অবহিত করেন।
অনুষ্ঠানের পরবর্তী অংশ অনলাইনে অনুষ্ঠিত হয়। হাইকমিশনারের সভাপতিত্বে ভার্চুয়াল অংশে প্রধান অতিথি ছিলেন ব্রুনাইয়ের শিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী সচিব (মূল শিক্ষা) ড. শামসিয়াহ জুরাইনি কাঞ্চানাবতি বিন্তি হাজি তাজুদ্দিন।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইউনেস্কো নির্ধারিত থিমের ওপর ব্রুনাইয়ে বিদেশি মিশন প্রধানদের পাঠানো ভিডিও বার্তাগুলোর সংকলন। এছাড়া এ থিমের ওপর একটি অনলাইন সেমিনারের আয়োজন করা হয়, যেখানে ব্রুনাইয়ের শীর্ষ তিনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন। এছাড়া অংশ নেন ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সাব্বির আহমাদ চৌধুরী ও বিশিষ্ট শিক্ষাবিদ কিশোয়ার কামাল। বিশেষ অতিথি ছিলেন ড. লুকমান ও সরিয়ানী ইসহাক।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, গান, নৃত্য প্রদর্শন ও গ্রাফিক নোবেল ‘মুজিব’ পাঠ করে শোনান ব্রুনাইয়ের শিক্ষার্থীরা।
জামান / জামান
সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন