ফুলছড়ি উপজেলার নদীগুলোর চরে সবুজ বিপ্লব
গাইবান্ধা জেলার ঘাঘট, আলাই, ইছামতি, করতোয়া কাটাখালী, কালপানি, গান নাই, তিস্তা বাঙালি, ব্রহ্মপুত্র, যমুনা, মৎস্য, মরামরুয়াদহ, মাইলা, মানাস, মাশানকুড়া, লেঙগা, শাখা তিস্তা, তিস্তা হলহলি, তুলসী নদীগুলোর চরে নানাবিধ ফসলের চাষাবাদে কৃষি কাজে এসেছে সবুজ বিপ্লব। এসব চরে ধান, ভুট্টা, আলু, ফুলকপি, বাঁধাকপি, মিষ্টি কুমড়া, পানি কুমড়া, লাউসহ বিভিন্ন ফসলের চাষাবাদ করে কৃষকরা স্বাবলম্বী হয়ে উঠছেন। চরের বালুর ওপর পলি জমে লালমনিরহাটের নদীতীরবর্তী জনসাধারণ চরে নানাবিধ পদ্ধতিতে ফসল ফলানো শুরু করেছেন।
নদীগুলোর চর এলাকায় ঘুরে দেখা গেছে, নদীভাঙনের শিকার নিঃস্ব পরিবারগুলো জেগে ওঠা চরে নানাবিধ ফসল আবাদ করে স্বাবলম্বী হচ্ছেন। এখন এসব ফসল চাষ করে অনেকটা সফলতাও পেয়েছে অনেকে। তাদের সংসারে আগের মতো অভাব-অনটন নেই বললেই চলে। সংসারে ফিরেছে সচ্ছলতা।
চরকালাসোনা গ্রামের কৃষক মফিজল মিয়া বলেন, ব্রহ্মপুত্রের বালুচরে বিভিন্ন ফসল চাষ করে সফলতা পেয়েছি। এখন আর জমি পতিত থাকছে না। সব জমিতেই ফসল ফলছে। আমরাও বাড়তি আয় করছি।
চরখাটামারী গ্রামের কৃষক আকবর আলী বলেন, ধান, ভুট্টা, মিষ্টি কুমড়া, লাউ, শসা, করলা, আলু চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। এতে কৃষকরা এখন আর অলস সময় কাটাচ্ছে না। ফসল ফলিয়ে আয় করছে।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ