উখিয়ায় তালিকাভুক্ত ৫ রোহিঙ্গা দুষ্কৃতকারী আটক
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দেশীয় অস্ত্রসহ ৫ জন তালিকাভুক্ত দুষ্কৃতিকারীকে আটক করেছে কর্মরত ১৪ এপিবিএনের সদস্যরা। উখিয়ায় রাজাপালং ইউনিয়নের নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার পিযুষ চদ্র দাসের নেতৃত্বে ৭নং ক্যাম্প জি ব্লকে অবস্থিত পাহাড়ের নিচে পরিত্যক্ত ঘর থেকে সোমবার (২১ ফ্রেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি দা এবং ২টি রামদা, কাঠের বাঁটসহ লম্বা ২৪.৫ ইঞ্চি, ২৮.৫ ইঞ্চি, ২২.৫ ইঞ্চি, ২৩.৫ ইঞ্চি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃতরা হলোঁ- মো. আরাফাত উল্লাহ (২৫), পিতা- মো. আইয়ুব, মাতা- মৃত রাজু, ক্যাম্প- ২০, ব্লক- এম/২১, এফসিএন- ৩০১৬২৭, হেড মাঝি- নূর মোহাম্মদ, সাব মাঝি- মোসতাক কামাল; মো. জোবায়ের (৩১), পিতা- মো. আয়ুব, মাতা- ফিরোজা, ক্যাম্প- ২০, ব্লক- এম/২১, এফসিএন- ২৮৬৬৬৪, সাব মাঝি- মোসতাক, হেড মাঝি-নূর মোহাম্মদ; নূরুল হাকিম @ কালা পূতিয়া (১৯), পিতা- নূর কবির, মাতা- সৈয়দা খাতুন, ক্যাম্প- রেজিস্টার ক্যাম্প, ব্লক- এফ, এমআরসি- ৩৩২১৪-এ, কমিটি- মো. সেলিম;
আয়াত উল্লাহ (১৯), পিতা- আলী হোসেন, মাতা- ফাতেমা খাতুন, ক্যাম্প- ০৭, ব্লক- এ/৫, এফসিএন- ১৩৫৬৭৬, সাব মাঝি- সাইফুল ইসলাম, হেড মাঝি- জাফর আলম; সাবুল হক (৪৭), পিতা- মৃত সুলতান আহমদ, মাতা- বেলুয়া খাতুন, ক্যাম্প- ০৪, ব্লক- এফ/১১, এফসিএন- ২৯৩৬৭৮, সাব মাঝি- আ. শফিক, হেড মাঝি- মাহমুদ হোসেন। সর্ব থানা- উখিয়া, জেলা- কক্সবাজার।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের জব্দকৃত অস্ত্রসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় সোপর্দ করা হয়।
কক্সবাজার ১৪ এপিবিএনের অধিনায়ক নাঈমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের সদস্যরা জানতে পারে অস্ত্রসজ্জিত কয়েকজন দুষ্কৃতকারী ডাকাতি করার উদ্দেশ্যে ৭নং ক্যাম্প পাহাডের নিচে অবস্থিত পরিত্যক্ত একটি ঘরে মিলিত হয়েছে। তৎক্ষণাৎ ১৪ এপিবিএনের সদস্যরা ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ তাদের আটক করতে সক্ষম হয়। তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদে স্বীকার করে, তারা তালিকাভুক্ত এবং চিহ্নিত দুষ্কৃতকারী এবং সংঘবদ্ধ হয়ে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডের সোথে জড়িত।
এমএসএম / জামান
মাদারীপুরে শুরু হলো ওয়াজউদ্দিন মাতুব্বর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট
সরকারের লক্ষ্য সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তোলা: স্বাস্থ্য শিক্ষা সচিব
মাদক ব্যবসায়ীদের হামলায় হাতীবান্ধায় ২ পুলিশ কর্মকর্তা আহত, আশঙ্কাজনক অবস্থায় ১ জন রংপুরে ভর্তি
ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত
৮ বছর ধরে বন্ধ ভেলুমিয়া মা ও শিশু কল্যাণ কেন্দ্র
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
বাঁশখালীতে গ্রাহকের ৩৫ কোটি টাকা মেরে এক যুবক লাপাত্তা
বিরামপুর ইসলামপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন
গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ
হাটহাজারীতে অস্ত্রসহ চার কিশোর আটক
লাকসাম জেনারেল হাসপাতাল (প্রাঃ) লিঃ NICU/HDU এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত
শুল্ক ফাঁকির আখড়ায় পরিনত বেনাপোল বন্দর, লালন-পালনের প্রতিযোগিতায় বন্দর-কাস্টমস কর্মকর্তারা