গোবিন্দগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের তিন পরিবারের চলাচলের রাস্তা না থাকায় অবরুদ্ধ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের পুরান বন্দরের তিনটি পরিবারের চলাচলের রাস্তা না থাকায় অবরুদ্ধ হয়ে পড়েছে।
জানা যায়, গোবিন্দগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের মধ্যে পুরান বন্দর নামক স্থানে অনেক পূর্বে গোবিন্দগঞ্জ থানা কার্যালয় ছিল। থানার জায়গাটি দীর্ঘদিন যাবৎ পরিত্যক্ত অবস্থায় ছিল। বর্তমান সরকার থানার জায়গাটি দখলমুক্ত করে চারপাশে প্রাচীর নির্মান করছে। সরকারি জায়গা সরকার নিয়ন্ত্রণে বে এটাই বাস্তবতা। কিন্তু ওই জায়গার পেছনে ৩৭টির অধিক পরিবারের বসবাস। ওই পরিবারগুলো সরকারি খাস জমি রাস্তা হিসেবে ব্যবহার করে আসছিল বহু বছর ধরে।
এরমধ্যে প্রায় ৩০টি পরিবারের চলাচলের রাস্তা থাকলেও তিনটি পরিবার লকডাউনে পড়েছে। রাস্তা না থাকায় তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। এ বিষয়ে পরিবার তিনটি গাইবান্ধা জেলা পুলিশ সুপার তৌহিদুল ইসলামের কাছে রাস্তা ছাড়ার জন্য অনুরোধ করে লিখিত আবেদন করে।
এ বিষয়ে পৌর মেয়র মুকিতুর রহমানের (রাফি) কাছে জানতে চাইলে তিনি বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক পৌরসভার রাস্তা ২০ ফুট হওয়ার কথা থাকলেও থানার জায়গার দক্ষিণ পাশে যে রাস্তাটি আছে সেখানে ২০ ফুট না রেখে ১৫ ফুট রাখা হয়েছে। ৫ ফুট রাস্তা এখনো থানার বাউন্ডারির ভেতরে রয়ে গেছে। এ বিষয়ে পুলিশ সুপারের কাছে গেলে তিনি লিখিতভাবে অভিযোগ করতে বললে আমি তা করেছি।
তিনি আরো বলেন, পৌরসভায় যে কেউ তার জায়গায় বাউন্ডারি দিতে গেলে ৩ ফুট জায়গা রেখে বাউন্ডারি দিতে হবে। এখানেও তারা আইন অমান্য করেছে।
এ বিষয়ে গাইবান্ধা জেলা পুলিশ সুপার তৌহিদুল ইসলামের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, আমাদের জায়গা ডিভাইডেশন করা হয়েছে। তবে ওই তিনটি পরিবারের রাস্তার জন্য গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইজার উদ্দিনকে নির্দেশনা দেয়া হয়েছে। তিনি এ বিষয়ে ব্যবস্থা নেবেন।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন