ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

শ্রীমঙ্গলে ফুটপাথ দখলমুক্ত করেত উচ্ছেদ অভিযান


তানভীর ইসলাম, শ্রীমঙ্গল photo তানভীর ইসলাম, শ্রীমঙ্গল
প্রকাশিত: ২২-২-২০২২ বিকাল ৬:১১

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যানজট নিরসন ও যত্রতত্র যানবাহন পার্কিং নিয়ন্ত্রণে শ্রীমঙ্গলে অবৈধ স্থাপনা উচ্ছেদ চালিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে শহরের প্রধান দুই সড়ক স্টেশন রোড ও হবিগঞ্জ রোডের দু‍ই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাথ দখলমুক্ত করা হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. শামীম অর রশীদ তালুকদারের নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির, পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুনসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শহরের গুরুত্বপূর্ণ সড়ক দুটির দ‍ুই পাশে এক শ্রেণির ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ফুটপাথ দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিল। এতে ফুটপাথের বিভিন্ন অংশে জনচলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। অভিযানকালে এসব অবৈধ স্থাপনা সরিয়ে ফুটপাথ দখলমুক্ত করে চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। এছাড়া যত্রতত্র যানবাহন পার্কিং রোধে চালকদের সতর্ক করা হয়। যত্রতত্র পার্কিং ও যানবাহন দাঁড় করিয়ে যাত্রী ওঠা-নামার ফলে শহরের বিভিন্ন পয়েন্টে তীব্র যানজটের সৃষ্টি করছিল এসব যানবাহনের চালকরা।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. শামীম অর রশীদ তালুকদার বলেন, যানজট নিরসনে আজ পর্যটন শহরের স্টেশন রোড ও হবিগঞ্জ রোডের বিভিন্ন অংশের ফুটপাথের অবৈধ দখলদারদের উচ্ছেদ করেছি। অন্যদের সতর্ক করা হয়েছে। আবারো ফুটপাথ দখল ও যত্রতত্র যানবাহন পার্কিং করে শহরে যানজট সৃষ্টির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম

মরণফাঁদে পরিণত পাঁচুড়িয়া খাল: দেখার কি কেউ নেই..?

বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা

লাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবিতে র‍্যালি-মানববন্ধন

নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ সাত সদস্য গ্রেপ্তার

ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক

কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

ভূরুঙ্গামারীতে তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে

গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত

‎লালপুর গ্রামের রাস্তায় জলবদ্ধতা নিরসনে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী