ডা. অপূর্ব চৌধুরীর নতুন বই
রোগ হচ্ছে সমস্যা, আরোগ্য তার সমাধান। দুটোর মাঝে শরীরে কি হয়, কেমন করে সমস্যাগুলো হয় তার সম্পর্কে প্রাঞ্জল ধারণা এবং সমাধানের উপায় পাওয়া যাবে ডা. অপূর্ব চৌধুরীর ‘রোগ ও আরোগ্য’ বইটিতে। শরীরকে জানা মানেই নিজেকেই জানা। নিজেকে যত জানা, ততই নিজের উপর নিয়ন্ত্রণ চলে আসা।
বলা হয়- ভালো থাকার প্রথম উপায় শরীরকে ভালো রাখা। তাই ভালো থাকতে হলে জানা চাই শরীর সম্পর্কে স্বচ্ছ ধারণা। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের ভাষা যখন আমাদের কাছে কঠিন হয়ে যায়, তখন ডা. অপূর্ব চৌধুরী সহজ সরল ভাষায় রোগ ও আরোগ্যের শিরোনামে মাথা থেকে পা পর্যন্ত এগারোটি অধ্যায়ে চব্বিশটি প্রবন্ধে হাজির করেছেন শরীর সম্পর্কিত দৈনন্দিন সমস্যা এবং সমাধান।
অমর একুশে গ্রন্থমেলা ২০২২ এ কথাসাহিত্যিক ও বিজ্ঞান লেখক ডা. অপূর্ব চৌধুরী’র নবম বই ‘রোগ ও আরোগ্য- দৈনন্দিন জীবনে সুস্থ থাকার উপায়’; প্রচ্ছদ : সারাজাত সৌম; ভাষাচিত্র প্রকাশনী; মলাট মূল্য- ৩০০/-; পৃষ্ঠা সংখ্যা- ১৪৪; বইটি রকমারি তে অর্ডার করা যাবে ।
এমএসএম / জামান
“অনিন্দ্যর জন্য আকুলতা” জা কি র আ জা দ
“মাটির সুবাস ও আধুনিক নবান্ন” আব্দুল কাদের
“আতঙ্কের ছায়া” হানিফ রাজা
সবার আগে বাংলাদেশ’ স্লোগানে স্মার্ট শিল্পকলা গড়তে চান রেজাউদ্দিন স্টালিন
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর-এর ১৪টি ছোটকাকু প্রকাশিত
“শেষ দেখা হয়নি” মুহাম্মদ আকাশ মিয়া
“সিগনেচার” সামছুল আলম শিমুল
“দিওয়ান-ই-শামস -ই তাবরিজি : জালালুদ্দিন রুমি ” এস ডি সুব্রত
“অন্ন ও অন্যায়” সুলেখা আক্তার শান্তা
“কাকতাড়ুয়া নাকি ভূত” আসাদ সরকার
“জীবন-প্রেমিক” বিশ্বজিৎ মণ্ডল
“মেঘের এপিটাফ” জসীম উদ্দীন মুহম্মদ