ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ধুলায় অতিষ্ঠ হয়ে কুবি শিক্ষার্থীদের রাস্তা অবরোধ


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ২৩-২-২০২২ দুপুর ৩:৪০

ধ‍ুলায় অতিষ্ঠ হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৪নং গেট সংলগ্ন এলাকার দক্ষিণ মোড়-রাজারখোলা রাস্তা অবরোধ করেছেন কুবি শিক্ষার্থীরা। রাস্তা সংস্কারের কাজ শুরু না করা পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে বলে জানান অবরোধকারী শিক্ষার্থীরা। বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে এ রাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা।

তাদের সাথে কথা বলে জানা যায়, ভালো রাস্তার পিচঢালাই উঠিয়ে সংস্কারের নামে দীর্ঘদিন ধরে রাস্তা নষ্ট করে ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো আশ্বাস ছাড়া তারা রাস্তা খুলে দেবে না। 

এ ব্যাপারে কুবি প্রক্টর ড. কাজী মুহাম্মদ কামাল উদ্দিন বলেন, ক্যাম্পাসের বাইরের সড়ক হওয়ায় সরাসরি আমরা কিছু করতে পারি না৷ তবে এলজিআরডি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ব্যবস্থা নেয়ার চেষ্টা করছি।

উল্লেখ্য, এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ অব্যাহত রয়েছে।

এমএসএম / জামান

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী