আশুলিয়ার নলাম রাস্তার নির্মাণকাজ উদ্বোধন
আশুলিয়া-ধামসোনার নলাম কারিগরপাড়ার রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আজ একটি দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান। এই মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা বা কর্মচারী যদি দুর্নীতির সাথে যুক্ত হয়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) অপরাহ্নে আশুলিয়ার নলাম এলাকায় একটি রাস্তার নির্মাণকাজের উদ্বোধনী আলোচনায় তিনি এ কথা বলেন।
এ সময় ডা. এনামুর রহমান আরো বলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ফলে এই সরকারের সময় কেউ দুর্নীতি করে পার পাবে না। যে-ই দুর্নীতি করবে, তাকেই আইনের আওতায় আনা হবে। রাস্তটির নির্মাণকাজ সম্পন্ন হলে ওই এলাকার মানুষের দুর্ভোগ অনেক কমে আসবে।
নলামের নির্মাণাধীন ওই রাস্তা উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন- ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম, সাভার উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফয়সাল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও আশুলিয়া থানা আহ্বায়ক কমিটির সদস্য মো. ওমর ফারুক।
এ সময় ধামসোনা ইউপির ৯নং ওয়ার্ডের মেম্বার শফি উদ্দিন, ৯নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ খোকন, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার