টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ
বিকাশ ম্যানেজারের বিরুদ্ধে মামলা
চট্রগ্রামের পটিয়ায় এক ব্যবসায়ীর কাছ থেকে একটি মার্কেটে দোকান নিয়ে দেয়ার কথা বলে ১৭ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে বিকাশ ম্যানেজার আরিফুল ইসলাম জনির বিরুদ্ধে। এ ঘটনায় তার বিরুদ্ধে আদালতে চেক প্রতারণার মামলা হয়েছে। বিকাশ ম্যানেজার আরিফুল ইসলাম জনি উপজেলার হাইদগাঁও ইউনিয়নের মজলিশপাড়ার ফরিদুল আলমের ছেলে।
জানা গেছে, পটিয়ার মেসার্স ফয়সাল ট্রেডার্সের বিকাশ ম্যানেজার জনি। গত ১৫ মে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন উপজেলার কোলাগাঁও ইউনিয়নের আবুল কাশেমের ছেলে আজগর আলী।
মামলার এজহার সূত্রে জানা যায়, ব্যবসায়ী আজগর আলীকে দোকানের পার্টনার করার কথা বলে দফায় দফায় ১৭ লাখ ৭০ হাজার টাকা চেকের মাধ্যমে গ্রহণ করেন জনি (চেক নং- ২৯২৯৮৭৬, ২৯২৯৮৮০)। পরবর্তীতে দোকান কিংবা টাকা পরিশোধ না করায় আজগর আলী বাদী হয়ে আদালতে মামলা করেন, যার নম্বর ২০৪/২১।
এ ব্যাপারে পটিয়া বিকাশ ডিস্ট্রিবিউশনের মালিক আবছার জানান, ম্যানেজার আরিফুল ইসলাম জনি আমাদের কর্মচারী ছিলেন। বিভিন্ন ব্যবসায়ীর সাথে অনৈতিক লেনদেন ও প্রতারণার অভিযোগে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের সাথে তার কোনো সম্পর্ক নেই।
পটিয়া জজ আদালতের আইনজীবী মো. ফোরকান উদ্দিন জানান, মার্কেটে দোকান কিনে দেয়া ও ব্যবসায়িক পার্টনার করাসহ নানা অজুহাতে টাকা আত্মসাৎ করার অভিযোগে জনিকে প্রথমে আইনি নোটিস দেয়া হয়। কিন্তু তিনি কোনো জবাব দেননি।
এমএসএম / জামান
কুতুবদিয়ায় চুলার আগুনে ১৫ বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪৪ লাখ টাকা
নবীগঞ্জে গ্রিন লাইন বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯
জাতীয়তাবাদী পদোন্নতি বঞ্চিত ও দুঃসময়ের ত্যাগী নেতা পরিচয়ে ভিসির বেপরোয়া অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতি
ভোলায় বিএনপি নেতাকে ছুড়িকাঘাত, গণপিটুনিতে নিহত যুবক
চন্দনাইশে সুবিধাবঞ্চিত সনাতনীদের মাঝে বস্ত্র বিতরণ করছেন পুলিশ সুপার
হাতিয়ায় স্ত্রী কে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
গাজীপুর সিটি করপোরেশনের অর্থায়নে টঙ্গীর চেরাগআলীতে এসটিএস উদ্বোধন
অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই: ঝিনাইদহে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৬ অধিনায়ক
ধুনটে মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর
হিলিতে শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পরিদর্শনে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার
পুলিশ থেকে ছিনিয়ে নেওয়া সেই আলোচিত আসামি আবুল কাশেম ফের গ্রেফতার
কুড়িগ্রামে পূজামন্ডপ পরিদর্শন করে এসআরবি-১৩ এর প্রেস ব্রিফিং
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
Link Copied